২৩ অগাস্ট ২০২৫, ৩:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টটেনহামের বিপক্ষে ঘরের মাঠেই ব্যর্থ ম্যানসিটি

প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল ম্যানচেস্টার সিটির সামনে। কিন্তু ইতিহাদে সেই আশা শেষ পর্যন্ত হতাশায় রূপ নেয়। ঘরের মাঠে ফের টটেনহামের কাছে হারলো পেপ গার্দিওলার দল। শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে ২-০ গোলের জয় তুলে নিয়েছে স্পার্সরা। গোল করেছেন ব্রেনান জনসন ও জোয়াও পলহিনহা।

 

 

গত মৌসুমে ঘরের মাঠেই টটেনহামের কাছে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত হয়েছিল সিটি। সেই হারের প্রতিশোধ নেওয়ার লক্ষ্যেই আজ মাঠে নামে তারা। কিন্তু আক্রমণে ধারহীনতা, গোলরক্ষকের ব্যর্থতা ও প্রতিপক্ষের পরিকল্পিত খেলায় আবারও পয়েন্ট হারাল ‘সিটিজেন’রা।

 

 

ম্যাচের প্রথম সুযোগটা যদিও এসেছিল সিটির। ২৯তম মিনিটে ওয়ান টু ওয়ানে দুর্দান্ত একটি শট নেন ওমর মারমুশ, কিন্তু স্পার্স গোলরক্ষক গগলিয়েলমো ভিসারিও অসাধারণভাবে তা ঠেকিয়ে দেন। তার সেই সেভই যেন ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

 

 

৩৪তম মিনিটে রিচার্লিসনের পাস থেকে দারুণ ফিনিশিংয়ে টটেনহ্যামকে এগিয়ে দেন ব্রেনান জনসন। যদিও লাইন্সম্যান প্রথমে অফসাইডের পতাকা তোলেন, পরে ভিএআর দেখে গোলটি বৈধ ঘোষণা করা হয়। প্রথমার্ধের শেষ দিকে বড় ধাক্কা খায় সিটি। তাদের গোলরক্ষক জেমস ট্রাফোর্ড পাস দেন সতীর্থ নিকো গঞ্জালেসকে, কিন্তু ম্যান মার্কিংয়ে থাকা অবস্থায় বলটি কেড়ে নেন টটেনহামের পাপে সার। এরপর রিচার্লিসন শট মিস করলেও বল পেয়ে পলহিনহা ঠিকই জাল খুঁজে নেন। বার্নলি থেকে ফিরে আসা ট্রাফোর্ডের এই ভুলে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে স্বাগতিকরা।

 

 

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মারমুশের দুর্দান্ত ক্রসে হেড নিয়েছিলেন আর্লিং হালান্ড, তবে তার শটটি অল্পের জন্য বারের ওপর দিয়ে যায়। দ্বিতীয়ার্ধেও বেশ কিছু আক্রমণ গড়লেও গোলের মুখ খুলতে পারেনি সিটি। উল্টো যোগ করা সময়ে আরও একটি গোল হজম করতে বসেছিল তারা। তবে সেই মুহূর্তে ট্রাফোর্ড দুইবার সেভ করে বড় ব্যবধানের হার এড়ান। প্রথমে সোলাংকির শট এবং পরে উইলসন ওডোবার্টের হেড ঠেকিয়ে দেন তিনি। এই জয়ে টটেনহাম দুই ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে, এক জয় ও এক হারে ৩ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি আছে পঞ্চম স্থানে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০