বাংলা সংবাদ ডেস্ক
১৩ অগাস্ট ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টটেনহামের নতুন অধিনায়ক আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো

সন হিউং মিনের বিদায়ের পর টটেনহাম হটস্পারের নতুন অধিনায়ক হয়েছেন আর্জেন্টাইন ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। ইউরোপা লিগের শিরোপা জিতে ১৭ বছরের শিরোপা খরা কাটানোর পর এক দশকের লন্ডন অধ্যায় শেষ করে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব এলএএফসিতে যোগ দিয়েছেন সন।

 

 

 

ট্রান্সফার উইন্ডোর শুরুতে রোমেরোর ক্লাব ছাড়ার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত থেকে গেছেন তিনি। নতুন কোচ থমাস ফ্রাঙ্ক দায়িত্ব নেওয়ার পরই তাকে নেতৃত্বের দায়িত্ব দিয়েছেন। ফ্রাঙ্ক মনে করেন, ২৭ বছর বয়সী এই সেন্টার-ব্যাকের মধ্যে অধিনায়কত্বের সব গুণাবলি আছে।

 

 

 

ফ্রাঙ্ক বলেন, ‘রোমেরো এই দায়িত্ব পেয়ে গর্বিত ও আনন্দিত। মাঠে তার পারফরম্যান্স ও আচরণ দিয়ে তিনি দলকে এগিয়ে নেন এবং মাঠের বাইরেও খেলোয়াড়দের অনুপ্রাণিত করেন। আমি একটি নেতৃত্ব গোষ্ঠীও গঠন করব, যেখানে আরো চার-পাঁচজন সিনিয়র খেলোয়াড় থাকবেন।

 

 

২০২১ সালে আতালান্তা থেকে টটেনহামে যোগ দেন রোমেরো। সনের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করা এই ডিফেন্ডার নিয়মিত প্রথম একাদশে থাকেন। তবে দলের আরেক সিনিয়র খেলোয়াড় জেমস ম্যাডিসন হাঁটুর গুরুতর চোটে মৌসুমের বড় অংশ মিস করবেন। আগামী শনিবার প্রিমিয়ার লিগে নবউন্নীত বার্নলির বিপক্ষে ম্যাচ দিয়ে মৌসুম শুরু করবে টটেনহাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১০

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১১

আনন্দঘরে বিপুল আনন্দ

১২

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৪

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৫

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৬

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৭

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৮

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৯

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

২০