নিউজ ডেস্ক
৭ অগাস্ট ২০২৪, ২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় দলে কি ফিরতে পারবেন এই সাকিব আল হাসান?

কোটা আন্দোলন থেকে সরকার পতন আন্দোলন- কোথাও ছিল না তার সরব উপস্থিতি। লাখো লাখো তরুণ ভক্তের জন্য তার কোনো বক্তব্য বা বিবৃতি ছিল না। তিনি আওয়ামী লীগের টিকিটে সাংসদ হয়েছিলেন। দেশে যখন অসংখ্য প্রাণ ঝরে যাচ্ছিল, সাকিব তখন বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার পাশাপাশি পরিবার নিয়ে জম্পেশ সময় কাটাচ্ছিলেন। শুধু তাই নয়, প্রবাসী দর্শকরা আন্দোলনে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুললে তিনি পাল্টা বলেছিলেন ‘দেশের জন্য আপনি কী করেছেন?

 

অবশেষে ছাত্র-জনতার গণ আন্দোলনের মুখে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। গতকাল মঙ্গলবার সংসদ ভেঙে দেওয়া হয়েছে। তাই সাকিব আল হাসান এখন আর সাংসদ নন। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলতে নেমেও তাকে শুনতে হচ্ছে দর্শকদের দুয়ো। সাকিবও পাল্টা জবাব দিচ্ছেন দর্শকদের। এতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে উঠছে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাসহ মন্ত্রী-এমপিরা বেশিরভাগই দেশ ছেড়েছেন। তাই সাকিব আর দেশে ফিরতে পারবেন কিনা- সেটা নিয়ে তৈরি হয়েছে সন্দেহ। গত বছরের ওয়ানডে বিশ্বকাপ থেকেই সাকিবের পারফর্মেন্সে তলানিতে। ব্যাপক সমালোচনা হলেও তিনি কোনো ফরম্যাট থেকে অবসর নেননি। বরং নিজেকে যাচাই করতে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে গেছেন। সেসব লিগে তার পারফরমেন্সও করুণ। চলতি মাসেই বাংলাদেশ দলের পাকিস্তান সফর আছে। সেই সফর সময়মতো হোক বা না হোক- সাকিবের জাতীয় দলে ফেরা এখন পুরোপুরি অনিশ্চিত। তিনি এবং তার স্ত্রী-সন্তানরা যুক্তরাষ্ট্রের নাগরিক। তাই দেশে ফেরার বাধ্যবাধকতা নেই। তবে তার ক্রিকেট ক্যারিয়ার এখন স্পষ্টতই হুমকির মুখে। দেশের ক্রিকেটাঙ্গনে বড় প্রশ্ন- সাকিব কি আর কখনো জাতীয় দলে ফিরতে পারবেন?

 

বাংলাদেশের ক্রিকেটে মহা ক্ষমতাধর ছিলেন সাকিব। বিসিবি প্রেসিডেন্টও তার বিরুদ্ধে সচরাচর মুখ খুলতেন না। তার ইচ্ছে হলে জাতীয় দলের হয়ে খেলতেন, নাহলে চলে যেতেন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে কিংবা শো রুম উদ্বোধনের মতো বাণিজ্যিক কাজে। এসব কারণে একাধিকবার দলীয় ফটোশ্যুটে আসতেও দেরি করেছেন। এখন সরকার পরিবর্তনের সাথে সাথে বিসিবিতেও লেগেছে বদলের হাওয়া। সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগ এখন সময়ের ব্যাপার মাত্র। তাই সাকিবের সেই রাজনৈতিক ক্ষমতাও এখন আর নেই। পূর্ব পরিকল্পনা অনুযায়ী জাতীয় দলের সঙ্গে সফরে না গিয়ে দুবাই হয়ে পাকিস্তানে যাওয়ার কথা ছিল সাকিবের। সেই পরিকল্পনা ঠিক আছে কিনা, তা দল ঘোষণার আগে বলা মুশকিল। যদি সেই পরিকল্পনা ঠিকও থাকে, তাহলেও সাকিব কি খেলতে পারবেন? শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন না দেওয়ায় সাকিব জাতীয় দলে অনেকটাই একা হয়ে গেছেন। জাতীয় দলের অনেক ক্রিকেটার প্রকাশ্যে সমর্থন দিয়েছেন আন্দোলনকারীদের। তারা রক্তপাত বন্ধের আহবান জানিয়েছেন। সরকার পতনের পর অনেকে উচ্ছাসও করেছেন। সাকিব যদি জাতীয় দলে ফিরেনও, তাহলে সদ্য পতন হওয়া সরকারের একজন হিসেবে সতীর্থদের থেকে তিনি কি সেই মর্যাদা পাবেন? নাকি সতীর্থরা তাকে গ্রহণ করবে? আপাতদৃষ্টিতে এমন সম্ভাবনা খুবই কম মনে হচ্ছে।

 

একটা সময় বিশাল সংখ্যক সমর্থক ছিল সাকিবের। গত ওয়ানডে বিশ্বকাপের আগে তামিম ইকবালকে বাদ দেওয়াসহ নানা নাটক করায় তার সেই সমর্থন কমতে থাকে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে জঘন্য পারফর্মেন্সের পর তা আরও কমে যায়। বর্তমানে আন্দোলন আর সরকার পতনকে ঘিরে দর্শক-সমর্থকেরা সাকিবের ওপর ক্ষিপ্ত। তাই তিনি যদি দেশে ফিরতেও চান, তাকে অভ্যর্থনা জানানোর জন্য কেউ থাকবে না- এটা নিশ্চিত। এত বছর কোণঠাসা হয়ে থাকা বিসিবির কর্মকর্তারা পথে নেমেছেন। তারা ডাক দিয়েছেন পরিবর্তনের। তবে সাকিবের ভাগ্য নিয়ে এখন পর্যন্ত বিসিবির কেউ কোনো মন্তব্য করেনি। অবস্থাদৃষ্টে একটা বিষয় স্পষ্ট যে, রাজনৈতিক কারণে হোক আর পারফর্মেন্সের কারণেই হোক, সাকিবের জাতীয় দলে ফেরাটা খুবই কঠিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

বর্নিল আয়োজনে মিশিগানে USB 24 News বৈশাখী উৎসব উদযাপন

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

১০

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১১

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১২

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১৩

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৪

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৫

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৭

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৮

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

১৯

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে আরো সুদৃঢ় সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করলো বাংলাদেশ- রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান

২০