১১ সেপ্টেম্বর ২০২৫, ২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জয় দিয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ

বাংলাদেশ এশিয়া কাপে শুরু করল কিছুটা ধীরগতিতে, লক্ষ্য তাড়ায় নামলেও প্রথম দিকে সুবিধাজনক অবস্থায় থাকতে পারেনি দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। তবে লিটন দাস থেমে থাকলেন না। তিনি দ্রুত খেলার গতি সামলে নিয়েছেন, এবং টানা দ্বিতীয় ফিফটির মাধ্যমে দাপুটে জয়ের স্বাদ পেল বাংলাদেশ।

 

 

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ ৭ উইকেটে হারিয়েছে হংকংকে। ১৪৪ রানের লক্ষ্য ১৪ বল হাতে রেখে পেরিয়ে যান লিটন-হৃদয়রা। ১১ বছর আগে ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে সেই হারের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ লাগিয়েছে এই জয়।

 

 

তাতে ওপেনাররা বড় অবদান রাখতে না পেরে কিছুটা অসন্তুষ্টই হবেন। পাওয়ার প্লের ভেতরই সাজঘরে ফেরেন তাঁরা। ইমন ১৪ বলে ২ চার ও ১ ছক্কায় ১৯ রানে শিকার হন আয়ুশ শুক্লার। ১৮ বলে ১ চারে ১৪ রানে ফেরেন তানজিদ। এরপর হাল ধরেন লিটন ও হৃদয়। রানের পেছনে না ছুটে উইকেটে জমে যাওয়াই ছিল তাঁদের মন্ত্র।

 

 

১৩ ওভার পর্যন্ত দুজন রানিং বিটুইন দ্য উইকেটে বেশি জোর দিয়েছেন। তপ্ত কন্ডিশনে রানিং বিটুইন দ্য উইকেটে খেলতে গিয়ে ফিটনেসের বড় পরীক্ষা দিতে হয়েছে লিটন আর হৃদয়কে। তবে ১৪তম ওভার থেকে নিয়মিত দেখা মেলে লিটনের ঝলমলে স্ট্রোক-প্লে।

 

 

এশিয়া কাপের মঞ্চে আসার আগে ঘরের মাঠে নেদারল্যান্ডস সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন লিটন। হয়েছিলেন সিরিজসেরা। সেই ছন্দ তিনি টেনে এনেছেন মরুতে। হংকংয়ের বিপক্ষে করেছেন ১৪তম টি-টোয়েন্টি ফিফটি। টি-টোয়েন্টি সংস্করণে হওয়া এশিয়া কাপে প্রথম। ২০ ওভারের ক্রিকেটে মাহমুদউল্লাহ রিয়াদকে (২৪৪৪) ছাড়িয়ে তিনি হয়েছেন বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হয়েছেন (২৪৯৬)। এই ফরম্যাটে রানসংখ্যায় লিটনের সামন শুধু সাকিব আল হাসান (২৫৫১)। ম্যাচের সমাপ্তিরেখা ছোঁয়ার খানিক আগে আতিক ইকবালের বলে বোল্ড হওয়ার আগে লিটনের রান ৩৯ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৯। তাতে ভেঙেছে হৃদয়ের সঙ্গে ৭০ বলে ৯৫ রানের জুটি। একটি ছক্কায় মাহমুদউল্লাহ রিয়াদকে (৭৭) টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার মালিক হয়েছেন লিটন।

 

 

বাংলাদেশ ১৪ বল আর ৭ উইকেট হাতে রেখে জিতলেও হৃদয়ের ৯৭.২২ স্ট্রাইকরেটে ৩৬ বলে ৩৫ রানের সতর্ক ইনিংসটাকে টি-টোয়েন্টিসুলভ বলা যায় না কিছুতেই। হয়তো লিটনের স্বচ্ছন্দ ব্যাটিং আর নিজে ফর্মে ফিরতে হৃদয় একটু ধীরলয়ে এগিয়েছেন।

 

 

হংকংয়ের বিপক্ষে যে বোলিং বাংলাদেশ করেছে, তাতে কি তাসকিন-মেহেদীদের ‘এ-প্লাস’ দেওয়া যায়? আফগানিস্তানের বিপক্ষে হংকং করতে পেরেছিল ৯ উইকেটে ৯৪ রান। সেখানে বাংলাদেশের বিপক্ষে তারা করেছে ৭ উইকেটে ১৪৩। দলের পেস বোলিংয়ের নেতা তাসকিন আহমেদ ২ উইকেট পেয়েছেন বটে, ওভারপ্রতি যে রান দিয়েছেন ৯.৫০। লেগ স্পিনার রিশাদ হোসেন ২ উইকেট পেলেও রান দিয়েছেন সাতের ওপরে। ব্যতিক্রম তানজিম সাকিব, তরুণ পেসারের বোলিং দেখে এসিসি তাদের অফিশিয়াল পেজে লিখেছে, ‘অপ্রতিরোধ্য’। তানজিম ৪ ওভারে ২১ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। ডটই দিয়েছেন ১৫টি। মোস্তাফিজুর রহমান উইকেটশূন্য থাকলেও নিয়ন্ত্রিত বোলিং করেছেন। হংকংয়ের মিডল অর্ডার বেশ চ্যালেঞ্জ জানিয়েছে বাংলাদেশের বোলারদের। ৪০ পেরোনো দুটি জুটি তাদের হয়েছে তৃতীয় ও চতুর্থ উইকেটে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০