১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাত্র আন্দোলনের পাশে দাঁড়িয়ে সরকারের চাপে দেশ ছাড়লেন জোকোভিচ

নিজ দেশে রাজনৈতিক অস্থিরতা ও সমালোচনার মুখে আর টিকতে পারলেন না নোভাক জোকোভিচ। তাই পরিবারকে সঙ্গে নিয়ে সার্বিয়া ছেড়ে পাড়ি জমালেন গ্রিসে।

 

 

শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানানোর পর থেকেই জোকোভিচকে কোণঠাসা করতে থাকে সার্বিয়ার সরকারঘেঁষা সংবাদমাধ্যম। তাকে দেওয়া হয় ‘দেশবিরোধী’ ও ‘ভুয়া দেশপ্রেমিক’ তকমা। অথচ প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচ প্রকাশ্যে বলেন, জোকোভিচকে নিয়ে খারাপ কিছু তিনি কখনো বলবেন না।
ব্রিটিশ দৈনিক মেইল অনলাইন জানিয়েছে, রেকর্ড ২৪টি গ্র্যান্ড স্লামজয়ী এই তারকা দুই সন্তানকে ভর্তি করিয়েছেন এথেন্সের নামকরা সেন্ট লরেন্স কলেজে। ১১ বছর বয়সী ছেলে স্তেফান ও ৮ বছর বয়সী মেয়ে তারা ইতিমধ্যেই নতুন স্কুলে ক্লাস শুরু করেছে।

 

 

এথেন্সের দক্ষিণাঞ্চলীয় গ্লাইফাদায় নতুন স্থায়ী ঠিকানাও ঠিক করে নিয়েছেন জোকোভিচ। স্থানীয় এক ক্লাবে ছেলের সঙ্গে তাকে টেনিস খেলতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বাবা–ছেলের খেলার ছবি ছড়িয়ে পড়েছে। সৈকতে পরিবার নিয়ে সময় কাটানোর ছবিও প্রকাশ করেছে গ্রিক সংবাদমাধ্যম। গত বছরের নভেম্বরে সার্বিয়ায় রেলস্টেশনের ছাদ ধসে ১৬ জন নিহত হওয়ার পর শুরু হয় শিক্ষার্থীদের আন্দোলন।

 

 

নতুন নির্বাচনের দাবিতে চলা সেই আন্দোলনের পাশে দাঁড়িয়েছিলেন জোকোভিচ। সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ‘আমি তারুণ্যের শক্তি ও তাদের ভালো ভবিষ্যতের আশায় বিশ্বাস করি। তাদের কথা শোনা জরুরি।’
পরে অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর শিরোপা উৎসর্গ করেন আন্দোলনে আহত শিক্ষার্থীদের। এমনকি বেলগ্রেডে একটি বাস্কেটবল ম্যাচে গিয়েছিলেন ‘শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন’ লেখা জাম্পার পরে। আর সেখান থেকেই শুরু হয় বিতর্ক।

 

 

জানা গেছে, গ্রিসে গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে পারেন জোকোভিচ। বিনিয়োগের বিপরীতে এই ভিসায় স্থায়ী আবাসন মেলে। এ জন্য ইতিমধ্যেই দুবার গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকস মিতসোতাকিসের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

১০

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১১

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১২

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১৩

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৪

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

১৫

চারদিনব্যাপী বর্ণিল আয়োজন নিউ ইয়র্কে বাংলা বইমেলা

১৬

বাড়ছে সহিংসতা ও বিতর্ক ‘গুপ্ত’ ইস্যুতে রাজনীতি উত্তপ্ত

১৭

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৮

মে দিবস: শ্রমের মর্যাদা, ন্যায্যতা ও আমেরিকান চেতনার পুনঃপাঠ

১৯

যুক্তরাষ্ট্রে হুমকির মুখে নিরাপত্তা সহিংসতার লাগাম টানা জরুরি

২০