২৮ অগাস্ট ২০২৫, ৩:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত

মোনাকোর গ্রিমালদি ফোরামে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫-২৬ মৌসুমের গ্রুপ পর্বের ড্র সম্পন্ন হয়েছে। ইউরোপের শীর্ষ ক্লাবগুলোকে এবার লিগ পর্বেই কঠিন প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হতে হবে, যেখানে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, পিএসজি, বায়ার্ন মিউনিখ, ইন্টার মিলান এবং বরুশিয়া ডর্টমুন্ড সবাই চ্যালেঞ্জিং গ্রুপে পড়েছে।

 

 

রিয়াল মাদ্রিদের ম্যাচ রয়েছে ম্যানচেস্টার সিটি, লিভারপুল, জুভেন্টাস, বেনফিকা, মার্সেই, অলিম্পিয়াকোস, মোনাকো এবং কাইরাত আলমাটির সাথে। রিয়ালের প্রতিপক্ষগুলোকে বিশেষভাবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলা যায়, যেখানে ইংলিশ ক্লাব লিভারপুল ও সিটি দু’টিই লস ব্লাঙ্কোসদের জন্য বড় চ্যালেঞ্জ।

 

 

বার্সেলোনা রিয়ালের তুলনায় মোটামুটি সহজ প্রতিপক্ষ পেয়েছে যেখানে তাদের পিএসজি, চেলসি, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, ক্লাব ব্রুজ, অলিম্পিয়াকোস, স্লাভিয়া প্রাগ, কোপেনহেগেন এবং নিউক্যাসলের সাথে খেলতে হবে। পিএসজিকে বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, আটালান্টা, বায়ার লেভারকুসেন, টটেনহ্যাম, স্পোর্টিং, নিউক্যাসল এবং অ্যাথলেটিক বিলবাওয়ের সাথে খেলতে হবে যার সবই তুলনামূলক কঠিন প্রতিপক্ষ।

 

 

বায়ার্ন মিউনিখ চেলসি, পিএসজি, ক্লাব ব্রুজ, আর্সেনাল, স্পোর্টিং, পিএসভি, ইউনিয়ন সেন্ট-জিলোইস এবং পাফোসের মুখোমুখি হবে। ইন্টার মিলান লিভারপুল, বরুশিয়া ডর্টমুন্ড, আর্সেনাল, অ্যাতলেটিকো মাদ্রিদ, স্লাভিয়া প্রাগ, আয়াক্স, কাইরাত আলমাটি এবং ইউনিয়ন সেন্ট-জিলোইসের সঙ্গে খেলবে।

 

বরুশিয়া ডর্টমুন্ড ইন্টার মিলান, ম্যানচেস্টার সিটি, ভিলারিয়াল, জুভেন্টাস, বোডো/গ্লিমট, টটেনহ্যাম, অ্যাথলেটিক বিলবাও এবং কোপেনহেগেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কে অভিবাসীদের আইনি সহায়তার হটলাইন এখন সপ্তাহে সাত দিন

১

মিশিগানে জমকালো আয়োজনে রান্নাঘর রেস্টুরেন্টের উদ্বোধন

২

এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে জেনসেন হুয়াংয়ের প্রত্যাবর্তন

৩

ট্রাম্পকেয়ার’ চালুর প্রস্তাব, এল-সাইদের পোস্ট শেয়ার করলেন ট্রাম্প

৪

স্বাস্থ্যসেবা সংস্কারে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে প্রস্তুত ট্রাম্প

৫

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় দোষী সাব্যস্ত ওয়ারেনের প্রধান বিচারক

৬

অভিবাসন নীতির কড়াকড়ি: যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

৭

এমসি কলেজ জুলোজি ক্লাবের নতুন কমিটি – সভাপতি দুরন্ত, সম্পাদক সুদীপ্ত

৮

ভোটার তালিকা থেকে মুসলিমদের বেশি বাদ দিচ্ছে ভারত: মার্কিন কমিশন

৯

অভিবাসীদের আটকের জন্য বেসরকারি আটককেন্দ্র কিনল ট্রাম্প প্রশাসন

১০

তিন মাস পর মধ্যপ্রাচ্য থেকে সরানো হলো মার্কিন রণতরি

১১

আমি নিজেকে বোকা মনে করছি: মন্তব্য ইলন মাস্কের

১২

হ্যামট্রামিকের নবনির্বাচিত মেয়র মুহিত মাহমুদকে বিএডিসির সংবর্ধনা

১৩

৫০০ ডলার ভেবে স্ক্র্যাচ করতেই মিলল ৫ লাখ ডলারের পুরস্কার!

১৪

জ্বালানি সরবরাহ নিয়ে শেনঝেনে একমত ট্রাম্প, সি ও পুতিন

১৫

মধ্যবর্তী নির্বাচনে হারের পরও নির্বাসন অভিযানে অটল ট্রাম্প প্রশাসন

১৬

মার্কিন কংগ্রেসের স্পিকার পদে প্রার্থী হচ্ছেন হাকিম জেফ্রিস

১৭

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রভাব বিস্তার নিয়ে কোয়াডের নতুন বার্তা, বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ?

১৮

ফুড স্ট্যাম্পে নতুন শর্ত, ঝুঁকিতে অভিবাসী ও নিম্ন আয়ের পরিবার

১৯

ইরানের পরমাণু স্থাপনার তথ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দিয়েছে আইএইএ

২০