৩১ মে ২০২৫, ৪:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চ্যাম্পিয়নস লিগ : প্রথমার্ধেই পিএসজির দুই গোল

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে দুর্দান্ত শুরু করেছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। অ্যালিয়াঞ্জ অ্যারেনায় শনিবার (৩১ মে) অনুষ্ঠিত ফাইনালের প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে রয়েছে ফরাসি জায়ান্টরা।

 

প্রথমার্ধে গোল দুটি করেছেন আশরাফ হাকিমি ও ডিজায়ের দুয়ে। ১৯ বছর বয়সী দুয়ে এই ম্যাচে গোল ও অ্যাসিস্ট করে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ইতিহাসে নতুন এক রেকর্ড গড়েছেন। ম্যাচের ১২তম মিনিটে ভিতিনিয়ার থ্রু-পাস থেকে বল নিয়ন্ত্রণে নেন দুয়ে, যিনি পরে বল বাড়িয়ে দেন ফাঁকায় থাকা হাকিমির কাছে। সাবেক ক্লাব ইন্টার মিলানের বিপক্ষে গোল করেও হাকিমি উদযাপন না করে হাতজোড় করে ক্ষমা চান দর্শকদের কাছে। নেরাজ্জুরি সমর্থকরাও তাকে করতালি দিয়ে সম্মান জানান।

 

এরপর একের পর এক আক্রমণে ইন্টার মিলানকে কোণঠাসা করে ফেলে পিএসজি। বল দখলে এগিয়ে থাকার পাশাপাশি আক্রমণেও দাপট দেখায় এনরিকের দল। প্রথমার্ধে তারা নেয় ১৩টি শট, যার ৫টি ছিল লক্ষ্যে। বিপরীতে ইন্টার মিলান নিতে পারে মাত্র ২টি শট, যার কোনোটিই ছিল না অন টার্গেটে। দ্বিতীয় গোলটি আসে ম্যাচের শেষভাগে, যখন ইন্টার মিলান আক্রমণে ওঠার সময় বল হারায় পিএসজির ডিফেন্ডার পাচোর কাছে। তিনিই দ্রুত কাউন্টার অ্যাটাক শুরু করেন। ডেম্বেলের পাস থেকে বাঁ পাশে এগিয়ে যান দুয়ে, যাঁর ভলি ইন্টারের ডিফেন্ডার ডিমার্কোর গায়ে লেগে জালে ঢুকে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০