বাংলা সংবাদ ডেস্ক
৬ জুলাই ২০২৫, ১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চতুর্থবারের মতো পিতৃত্বের স্বাদ পেলেন নেইমার

চতুর্থবারের মতো বাবা হয়েছেন নেইমার। তার ও ব্রুনা বিয়ানকার্দির ঘর আলো করে এসেছে তাদের দ্বিতীয় কন্যাসন্তান। গতকাল সাও পাওলোর ভিলা নোভা স্টার হাসপাতালে জন্ম হয় কন্যাসন্তান মেলের।

 

মেলের আগে গত ২০২৩ সালে নেইমার-বিয়ানকার্দি দম্পতির প্রথম কন্যাসন্তান মাভির জন্ম হয়। নেইমারের কোলে মাভি ও নিজের কোলে ছোট্ট মেলের ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে বিয়ানকার্দি লিখেছেন, ‘আমাদের প্রিয় এসেছে, আমাদের জীবন এখন আরো সম্পূর্ণ ও মধুর হয়েছে। স্বাগত, প্রিয় কন্যা! ঈশ্বর তোমার জীবনে আশীর্বাদে ভরে তুলুক এবং সব খারাপ থেকে তোমাকে রক্ষা করুন। তোমার সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, আমরা তোমাকে ভালোবাসি!’

 

প্রেমিকা-সন্তানের সঙ্গে থাকতেই সান্তোসের কাছ থেকে ছুটি নেন নেইমার। ব্রাজিলিয়ান তারকা ও বিয়ানকার্দির দ্বিতীয় সন্তান হলেও নেইমারের চতুর্থ। ৩৩ বছর বয়সী স্ট্রাইকার প্রথম বাবা হন ২০১১ সালে। তার প্রথম প্রেমিকা কারোলিনা দান্তাসের গর্ভে জন্ম নেয় পুত্র দাভি লুকা। কারোলিনার সঙ্গে সম্পর্ক ভেঙে গেলেও পুত্র লুকা সাবেক বার্সেলোনা ও পিএসজির তারকার সঙ্গেই থাকেন।

 

এর বাইরে ব্রাজিলিয়ান মডেল ও ইনফ্লুয়েন্সার অ্যামান্ডা কিম্বার্লির গর্ভেও নেইমারের সন্তান রয়েছে। গত বছর কন্যাসন্তানের জন্ম দেন কিম্বার্লি। নেইমারের দ্বিতীয় কন্যাসন্তানের নাম হেলেনা। এবার মেল আসায় তিন কন্যা ও এক পুত্রের বাবা নেইমার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০