১৯ জানুয়ারী ২০২৩, ১১:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কার পর এবার যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। আজ (বুধবার) বেনোনিতে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৫ উইকেট আর ১৫ বল হাতে রেখে হারিয়েছেন তারা।

 

এ নিয়ে টানা তিন ম্যাচ জিতলো বাংলাদেশের মেয়েরা। সুপার সিক্স আগেই প্রায় নিশ্চিত হয়েছিল। এবার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয়পর্বে পা রাখলো লাল-সবুজ জার্সিধারীরা।

 

টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল যুক্তরাষ্ট্রের মেয়েরা। তবে বাংলাদেশের বোলারদের খুব স্বাচ্ছন্দ্যে খেলতে পারেনি তারা। পুরো ২০ ওভার খেলে ৪ উইকেটে তুলতে পারে মাত্র ১০৩ রান। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন স্নিগ্ধা পাল।দিশা বিশ্বাস ৪ ওভারে ১৩ রান খরচায় নেন ২টি উইকেট।

 

জবাবে ২১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়েছিল বাংলাদেশ। এরপর দিলারা আক্তারের ১৫ বলে ১৭, স্বর্ণা আক্তারের ১৪ বলে ২২, অধিনায়ক দিশা বিশ্বাসের ১৭ বলে ১০ রানে রান তাড়ায় অনেকটাই এগিয়ে যায় মেয়েরা।

 

এরপর রাবেয়া খানের ২৪ বলে ১৮ আর মিস্টি সাহার ১৩ বলে অপরাজিত ১৪ রানে ভর করে জয় পেতে কষ্ট হয়নি।

 

গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

১০

ভিনদেশ কোনোদিন হয়না আপন

১১

মিশিগানে কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উদযাপন

১২

লাল পলাশের দেশ

১৩

কৃষক যে হন স্বপ্ন সাধক

১৪

শঙ্কিত মন সেই মেয়েটির 

১৫

গেইম

১৬

আত্মার ঠিকানা

১৭

ফ্যাশন, চলচ্চিত্র আর সংস্কৃতিতে আজও জীবন্ত মেরিলিন মনরো

১৮

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান’ এর আত্মপ্রকাশ

১৯

শিশুদের নিরাপত্তা আজ রাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা

২০