১২ জুন ২০২২, ৭:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গ্যোটে-ইন্সটিটিউটের দক্ষিণ এশীয় ভাষায় জার্মান নাটক

ছবি : সংগৃহীত

অনেক জার্মান নাটক তাদের ইংরেজি অনুবাদের মাধ্যমে আমাদের কাছে পরিচিত। তবে দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলোতে স্থানীয় ভাষায় সমসাময়িক জার্মান নাটকের অনুবাদ স্থানীয় নাট্যদল এবং দর্শকদের মাঝে আরো বেশি গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা পাবে – একথা নিঃসন্দেহে অনুমেয়। আর এই ভাবনা থেকেই গ্যোটে-ইন্সটিটিউট বাংলাদেশ “দক্ষিণ এশীয় ভাষায় সমসাময়িক জার্মান নাটক” শীর্ষক প্রকল্পের জন্ম দিয়েছে।

এই প্রকল্পের প্রাথমিক কাজ ২০২০ সালে শুরু হয় অনুবাদের জন্য সমসাময়িক জার্মান নাটক নির্বাচনের পাশাপাশি স্থানীয় যোগ্য অনুবাদকদের শনাক্তকরনের মাধ্যমে। অতঃপর ২৫ জন অনুবাদক সর্বমোট ২০টি জার্মান নাটককের ৪৬টি অনুবাদ করছেন দক্ষিণ এশিয়ার যে ছয়টি ভাষায়, তা হলো; বাংলা, উর্দু, মারাঠি, তামিল, হিন্দি এবং সিংহলি। বাংলা ভাষায় অনূদিত হয় দুইটি নাটক।

“দক্ষিণ এশীয় ভাষায় সমসাময়িক জার্মান নাটক” প্রকল্পের অংশ হিসেবে, গ্যোটে-ইন্সটিটিউট বাংলাদেশ নিম্নলিখিত বিবরণ অনুযায়ী দুইটি জার্মান নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে ১২ এবং ১৩ জুন উভয় দিন সন্ধ্যা ৬:৩০ ঘটিকা থেকে।

নাটক – “দেড় সিনসোলড্যাট উন্ড দিই পেপিয়ারতান্জারিন” (টিনের সেপাই ও কাগজের নর্তকী)

রচনা – রোল্যান্ড শিমেলফেনিগ

বাংলায় অনুবাদ করেছেন; রমিত রায়

মঞ্চে মনোরম পাঠঃ প্রাচ্যনাট

কখন: রবিবার, (১২ জুন), সন্ধ্যা ৬:৩০ মিনিটে।

কোথায়: বাংলাদেশ মহিলা সমিতি – ডাঃ নীলিমা ইব্রাহিম মিলনায়তন, ঢাকা ।

নাটক – “ইস লিবে ডিশ” (ভালোবাসি)

রচনা – ক্রিস্টো জাগর

বাংলায় অনুবাদ করেছেন – পার্থপ্রতিম চট্টোপাধ্যায়

মঞ্চে মনোরম পাঠঃ বহ্নিশিখা

কখন: সোমবার, (১৩ জুন), সন্ধ্যা ৬:৩০ মিনিটে।

কোথায়: বাংলাদেশ মহিলা সমিতি – ডাঃ নীলিমা ইব্রাহিম মিলনায়তন, ঢাকা। বিজ্ঞপ্তি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

মিশিগানে বাংলাদেশি কমিউনিটির সাথে ইউএস সিনেট প্রার্থীর মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এ পর্যন্ত কোন দেশ কতবার চ্যাম্পিয়ন

১০

ভিনদেশ কোনোদিন হয়না আপন

১১

মিশিগানে কাজিনহুড ডে অ্যান্ড নাইট মিনি ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ আনন্দ উদযাপন

১২

লাল পলাশের দেশ

১৩

কৃষক যে হন স্বপ্ন সাধক

১৪

শঙ্কিত মন সেই মেয়েটির 

১৫

গেইম

১৬

আত্মার ঠিকানা

১৭

ফ্যাশন, চলচ্চিত্র আর সংস্কৃতিতে আজও জীবন্ত মেরিলিন মনরো

১৮

যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ ল’য়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান’ এর আত্মপ্রকাশ

১৯

শিশুদের নিরাপত্তা আজ রাষ্ট্রের সবচেয়ে বড় পরীক্ষা

২০