৩১ মে ২০২৫, ১১:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ক্রিকেটে যেসব নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে আইসিসি

ক্রিকেটে একাধিক নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আগামী মাস থেকে টেস্ট ক্রিকেটের নিয়মের বদল হতে চলেছে। পরিবর্তন আসছে সাদা বলের ক্রিকেটেও।

 

 

আগামী জুন মাস থেকে ক্রিকেটে একাধিক নিয়ম বদলে যাচ্ছে। বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট জুন মাসের ১৭ তারিখ থেকে শুরু হওয়ার কথা। এই ম্যাচ থেকেই নতুন নিয়ম চালু হওয়ার কথা রয়েছে। আর জুলাই থেকে পরিবর্তন হবে সাদা বলের ক্রিকেটের নিয়মে। আগামী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে চালু হবে নতুন নিয়ম। ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। গলের সেই ম্যাচ থেকে শুরু হবে কনকাশন সাবের নতুন নিয়ম।

 

 

এবার থেকে যে কাউকে কনকাশন সাব হিসেবে নামানো যাবে না। খেলা শুরুর আগে ম্যাচ রেফারির কাছে দলগুলোকে পাঁচ জন ক্রিকেটারের তালিকা জমা দিতে হবে। সেই তালিকায় একজন ব্যাটার, একজন উইকেটরক্ষক, একজন পেসার, একজন স্পিনার এবং একজন অলরাউন্ডার থাকবেন। আর এই তালিকা থেকেই বদলি ক্রিকেটার নামাতে হবে। যেমন কোনো স্পিনার আহত হলে তার পরিবর্তে ব্যাটার নামানো যাবে না। তালিকায় থাকা স্পিনারকেই নামাতে হবে। কনকাশন সাবের ব্যাপারে পরিস্থিতি খতিয়ে দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ম্যাচ রেফারি। একদিনের ক্রিকেটেও পরিবর্তন আনছে আইসিসি। এত দিন একদিনের ম্যাচের প্রতিটি ইনিংস খেলা হত দু’টি বলে। পিচের দু’প্রান্ত থেকে দু’টি বল ব্যবহার করা হতো। একেকটি বলে খেলা হত ২৫ ওভার করে। এবার থেকে ৩৪ ওভার পর্যন্ত আগের মতোই দু’টি বল ব্যবহার করা হবে।

 

 

৩৫তম ওভার থেকে একটি বলে খেলা হবে। ১৭ ওভার করে ব্যবহারের পর যে বলটি অপেক্ষাকৃত ভাল অবস্থায় থাকবে, সেটি দিয়ে বাকি ১৬ ওভার খেলা হবে। বৃষ্টি বা অন্য কোনো কারণে ওভারের সংখ্যা কমে ২৫ বা তার কম হলে পুরো ইনিংসই একটি বলে খেলা হবে। ইনিংসের কোনো সময় বল পরিবর্তন করতে হলে, ভালো বল পাওয়ার সম্ভাবনা থাকবে না। যে বলটি পরিবর্তন করার প্রয়োজন হবে সেই বল দিয়ে যত ওভার খেলা হয়েছে, অন্তত তত ওভার খেলা হওয়া বলই পাওয়া যাবে পরিবর্তন হিসেবে।

 

 

আর যে বলে ৩৪ ওভারের পর খেলা হবে না, সেই বলটিও প্রয়োজনে বদলি হিসেবে ব্যবহার করার সুযোগ থাকবে। একদিনের ক্রিকেটের নতুন নিয়মও শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ থেকে। আগামী ২ জুলাই প্রথম একদিনের ম্যাচে মুখোমুখি হবে এই দু’দল। এছাড়াও বাউন্ডারি লাইনে ক্যাচ ধরা এবং ডিআরএস নেওয়ার নিয়মেও কিছু পরিবর্তন করার কথা আইসিসি জানিয়েছে। তবে এই নিয়মের পরিবর্তে কী পরিবর্তন করা হবে, তা এখনও জানায়নি আইসিসি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান–যুক্তরাষ্ট্র বৈঠক: আলোচনায় পাঁচ বড় প্রশ্ন

কৃষি খাতের উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে- নাসির উদ্দিন মিঠু এমপি

কমলা হ্যারিস কি নামছেন ২০২৮ প্রেসিডেন্ট নির্বাচনে

আইপিএলের মাঝে হঠাৎ অবসরের ঘোষণা রশিদ খানের

মিত্রদের দায়-দায়িত্ব নিয়ে ন্যাটো প্রধানের সামনে ট্রাম্পের বার্তা

হরমুজ প্রণালীতে নতুন শর্ত, তেলে ব্যারেলপ্রতি ১ ডলার টোল চাইছে ইরান

বড়লেখায় ৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

ইরানকে ঘিরে কূটনৈতিক তৎপরতা, আলোচনায় ভ্যান্স–উইটকফ–কুশনার

ভিসা নিয়ে কড়াকড়ি, ১৩ দেশের একসঙ্গে সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামায় বিশ্বনেতাদের সন্তোষ, স্থিতিশীলতার পথে আহ্বান

১০

মিশিগানে তিন দিনব্যাপী কনসুলেট সেবা সমাপ্ত, রেকর্ড সংখ্যক প্রবাসীর সেবা গ্রহণ

১১

জাতিসংঘে হরমুজ ইস্যুতে চীন-রাশিয়ার ভেটো, ইরানের প্রতি সমর্থন

১২

ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উর্ত্তীণ ঔষধ ব্যবহার, লাখ টাকা জরিমানা

১৩

‘রেড লাইন’ পার হলেই সংঘাত ছড়াবে আরও বিস্তৃত অঞ্চলে: ইরানের হুঁশিয়ারি

১৪

মিশিগানে শিশুদের নানা প্রতিযোগিতা, উদ্যোগে বাংলা সাহিত্য পরিষদ

১৫

স্বাধীনতা দিবস উপলক্ষে মিশিগান সেচ্ছাসেবক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৬

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ অংশগ্রহণে নিরাপত্তা গ্যারান্টি চাইছে ইরান

১৭

হুমকিতে অনড় ইরান, ক্ষতিপূরণ পেলেই খুলবে হরমুজ

১৮

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরানকে কতবার আলটিমেটাম

১৯

ইরান অভিযান ঘিরে অস্বীকৃতি, ১২ কর্মকর্তা ছাঁটাই মার্কিন বাহিনীতে

২০