৯ অগাস্ট ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়কে ১০০ কোটি ডলার জরিমানা ট্রাম্পের

এবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোপে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটিকে ১০০ কোটি ডলার জরিমানা দেয়ার নির্দেশ দিয়েছে ট্রাম্প সরকার। লস অ্যাঞ্জেলেস টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। অভিযোগ, গত বছর ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের লস অ্যাঞ্জেলেস ক্যাম্পাসে ফিলিস্তিনের পক্ষে শিক্ষার্থীদের বিক্ষোভের সময় ইহুদিবিদ্বেষী আক্রমণের ঘটনা ঘটেছে। আর এর জন্যই এই জরিমানা করা হয়েছে।

 

 

এর আগে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধেও একই অভিযোগ করেছিল ট্রাম্পের প্রশাসন। ওই বিশ্ববিদ্যালয়ের ফেডারেল ফান্ডিং তথা রাষ্ট্রীয় তহবিল বন্ধ করে দেয়ার কথাও ঘোষণা করা হয়। সম্প্রতি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ট্রাম্প প্রশাসনের সঙ্গে জরিমানা দিয়ে সমঝোতা করতে হয়েছে। এরপর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি ছাত্রদের ভর্তির ব্যাপারে নিষেধাজ্ঞা দেয়া হয়। যদিও সেই সিদ্ধান্ত আদালতের বাধার মুখে পড়ে। এবার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়কে লক্ষ্যবস্তু করা হলো।

 

 

হোয়াইট হাউসের পক্ষ থেকে শনিবার (৯ আগস্ট) এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরাইল-হামাস সংঘর্ষের মধ্যে বিশ্ববিদ্যালয় চত্বরে ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশের আড়ালে ইহুদি বিদ্বেষ ছড়ানো হচ্ছে। আর এই অভিযোগে ১০০ কোটি ডলার জরিমানা করা হয়েছে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় যে পরিমাণ জরিমানা দিতে রাজি হয়েছে, এটা তার পাঁচ গুণ বেশি। জরিমানা না দিলে বিশ্ববিদ্যালয়ের সমস্ত অনুদান বন্ধ করা হবে বলে হুঁমকি দিয়েছে ট্রাম্প সরকার।

 

 

এদিকে বিশ্ববিদ্যালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এই পরিমাণ অর্থ জরিমানা দিতে হলে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কোষাগারে ‘ধস’ নামবে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের আওতায় লস অ্যাঞ্জেলেসভিত্তিক ইউসিএলএসহ মোট ১০টি ক্যাম্পাস রয়েছে। সব কয়টি ক্যাম্পাসের তত্ত্বাবধান করেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জেমস মিলিকেন। তিনি জানান, শুক্রবারই ১০০ কোটি ডলারের জরিমানা দাবির বিষয়ে জানতে পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপরই এই নিয়ে পর্যালোচনা করতে শুরু করেছেন তারা।

 

 

মিলিকেন বলেন, ‘একটি সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে আমরা করদাতাদের অর্থের রক্ষক। এই বিপুল পরিমাণ অর্থ জরিমানা দিতে হলে আমাদের দেশের সেরা সরকারি বিশ্ববিদ্যালয় ব্যবস্থা একেবারে বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়বে। তা আমাদের শিক্ষার্থীসহ ক্যালিফোর্নিয়াবাসীর জন্য বড় ধরনের ক্ষতির কারণ হবে।’ যুক্তরাষ্ট্রের মানুষ প্রযুক্তি ও জীবন সুরক্ষাদায়ী চিকিৎসা পদ্ধতির জন্য ইউসিএলএ ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কাজের ওপর নির্ভর করেন। এই কাজ সেই দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার পাশাপাশি জাতীয় নিরাপত্তাকে সুরক্ষিত রাখে। এখানেই আমেরিকার অন্য অঞ্চলের তুলনায় বেশি বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার ও নোবেলজয়ী আছেন।

 

 

ট্রাম্পের প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন নিউসম। তিনি ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় পরিচালন বোর্ডের একজন সদস্য। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। নিউসমের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট সেই দেশের অ্যাকাডেমিক স্বাধীনতাকে দমন করার চেষ্টা করছেন।

 

 

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, ট্রাম্প প্রশাসন এই জরিমানার অর্থ কিস্তিতে আদায় করতে চাইছে। এছাড়া বিশ্ববিদ্যালয়কে আলাদা একটি তহবিলে ১৭ কোটি ২০ লাখ ডলার দিতে বলা হয়েছে। ওই বিশ্ববিদ্যালয়ে ‘বৈষম্যে’র শিকার হওয়া ইহুদি শিক্ষার্থীদের ক্ষতিপূরণ দেয়া হবে ওই তহবিল থেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০