বাংলা সংবাদ ডেস্ক
৬ জানুয়ারী ২০২৫, ৩:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কোহলি-রোহিতকে নিয়ে কঠিন সিদ্ধান্তের পথে বিসিসিআই

ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা বিরাট কোহলি ও রোহিত শর্মা কি টেস্ট ক্যারিয়ারের শেষ অধ্যায়ে পৌঁছে গেছেন? অস্ট্রেলিয়া সফরে তাদের ব্যর্থতার পর এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ক্রিকেট মহলে। সাবেক ক্রিকেটার ইরফান পাঠান ও ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কার ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেটের ‘সুপারস্টার কালচার’ নিয়ে, যেখানে সিনিয়র ক্রিকেটাররা ঘরোয়া টুর্নামেন্টে না খেলে শুধুমাত্র আন্তর্জাতিক ক্রিকেটকেই প্রাধান্য দিচ্ছেন। বিসিসিআইও বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং দুজনের ভবিষ্যৎ নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে পারে নির্বাচক কমিটি।

 

অস্ট্রেলিয়া সফরে দুই সিনিয়র ব্যাটার একেবারেই ব্যর্থ ছিলেন। প্রথম টেস্টে সেঞ্চুরি করলেও ৮ ইনিংসে মাত্র ১৯০ রান (গড় ২৩.৭৫) করেন কোহলি। সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল তার অফ-স্টাম্পের দুর্বলতা, যা আবারও সামনে এসেছে। অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ড একাই তাকে চারবার আউট করেন। অন্যদিকে, অধিনায়ক রোহিত শর্মার পারফরম্যান্স আরও খারাপ। পাঁচ ইনিংসে মাত্র ৩১ রান করেন তিনি, যা অস্ট্রেলিয়ার মাটিতে কোনো ভারতীয় অধিনায়কের সবচেয়ে বাজে পারফরম্যান্স। এরপর পঞ্চম টেস্টে হঠাৎ করেই “ব্যক্তিগত কারণে” ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন রোহিত, যা বিতর্ক আরও বাড়িয়েছে।

 

কোহলি-রোহিতের ভবিষ্যৎ নিয়ে ভারতের ক্রিকেট বোর্ডও চিন্তিত। বিসিসিআইয়ের এক শীর্ষ কর্মকর্তা ভারতীয় পত্রিকা দৈনিক জাগরণকে বলেন, ‘আমি গাভাস্কার ও পাঠানের কথা শুনছিলাম। যখন কোহলি-রোহিতের ব্যাপারে প্রশ্ন করা হলো, তখন জানানো হয়—তারা নিজেরা অবসর নেওয়ার কোনো ইঙ্গিত দেননি। বিসিসিআই সরাসরি তাদের অবসর নিতে বলতেও পারে না, তবে দলকে এগিয়ে নিতে কিছু একটা করা লাগবে। সময় এলে নির্বাচকরা সঠিক সিদ্ধান্ত নেবেন।

 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র জুনে শুরু হবে। এর আগেই অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটিকে কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে। বিসিসিআইয়ের নতুন কর্মকর্তারা (ডেভজিৎ সাইকিয়া ও প্রভতেজ ভাটিয়া) ইতোমধ্যেই কোহলির অফ-স্টাম্প সমস্যা নিয়ে আলোচনা করেছেন। বিসিসিআই সরাসরি কোহলি বা রোহিতকে অবসরের কথা বলতে পারবে না, তবে নতুন প্রজন্মের ক্রিকেটারদের সুযোগ দিতে বড় সিদ্ধান্ত নিতেই হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০