নিউজ ডেস্ক
২১ সেপ্টেম্বর ২০২৪, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ওয়ারীতে দুই ভাইকে হত্যার ঘটনায় এবার বাবা–ছেলেসহ গ্রেপ্তার ৩

রাজধানীর ওয়ারীতে দুই ভাইকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ঢাকার সাভারে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

আজ শনিবার রাজধানীর মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের কার্যালয়ে গ্রেপ্তারের তথ্য জানান ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন। গ্রেপ্তার তিনজন হলেন মো. আকবর হোসেন, তাঁর ছেলে মো. আসিফ সুলতান ও মো. আজাহারুল ইসলাম খান। গত ১৪ আগস্ট ওয়ারীর হাটখোলা এলাকায় আলামিন ভূঁইয়া (৪১) ও তাঁর ছোট ভাই নুরুল আমিনকে (৩৫) কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ওয়ারী থানায় একটি হত্যা মামলা হয়। আলামিন ঢাকা মহানগর দক্ষিণের ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

 

জোড়া খুনের ঘটনায় গ্রেপ্তার প্রসঙ্গে পুলিশ কর্মকর্তা ছালেহ উদ্দিন সাংবাদিকদের বলেন, নিহত আলামিন ভূঁইয়া ১০ বছর আগে ফ্ল্যাট কেনার জন্য একটি আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেন। জমির মালিক আইনজীবী আকবর হোসেনের সঙ্গে আবাসন নির্মাতা প্রতিষ্ঠানের মালিক মো. রিমনের সঙ্গে আরেকটি চুক্তি হয়। কিন্তু ১০ বছরেও চুক্তি অনুযায়ী সেখানে কোনো ভবন নির্মাণ করেনি প্রতিষ্ঠানটি। বরং জমির মালিক নিজস্ব অর্থায়নে জমির ওপর দোতলা ভবন নির্মাণ করেন।

 

ছালেহ উদ্দিন আরও বলেন, ঘটনার দিন আলামিন ভূঁইয়া জমির মালিক আইনজীবী আকবর হোসেনের কাছে গিয়ে জানান, তাঁর সঙ্গে আবাসন কোম্পানির চুক্তি আছে। তাঁকে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হোক। এ নিয়ে বিরোধের জেরে আকবর হোসেনের ছেলে আসিফের নেতৃত্বে অন্যরা আলামিন ভূঁইয়া ও তাঁর ভাই নুরুল আমিনকে কুপিয়ে জখম করেন। পরে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার ফেরার ঘোষণা: প্রত্যাশা নাকি বাস্তব পরিকল্পনা?

ইসলামে সময়ের মূল্য: প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার

ফিশিং আক্রমণ থেকে বাঁচতে বিশেষজ্ঞদের নতুন সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপে আসছে ইউজারনেম সুবিধা, ব্যক্তিগত নম্বর থাকবে সুরক্ষিত

কিডনি সুস্থ রাখতে প্রতিদিন কতটুকু পানি পান করা উচিত?

মিসর ম্যাচের ‘ডাকাতি’ বিতর্কে মুখ খুললেন নিউইয়র্কের মেয়র

আর্জেন্টিনা–মিসর ম্যাচের রেফারিং বিতর্কে মুখ খুলল ফিফা

‘গণতন্ত্রের জন্য বড় হুমকি চীন’: তাইপে সম্মেলনে মার্কিন এনজিও প্রধান

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নেবে না ইতালি: জানালেন মেলোনি

বিশ্বকাপ ফাইনালে প্রথমবার ‘হাফটাইম শো’, মঞ্চ মাতাবেন যারা

১০

মিশিগানে হবিগঞ্জ জেলা এসোসিয়েশনের বার্ষিক বনভোজন সম্পন্ন

১১

বিশ্বের সেরা ১০ বাসযোগ্য শহরের ৩টিই অস্ট্রেলিয়ার, আর কোন শহর আছে তালিকায়

১২

ইউএন মিশনে আরও বাংলাদেশি শান্তিরক্ষী নিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৩

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, তদন্তে এফবিআই

১৪

বর্ষাকালে বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, কীভাবে থাকবেন নিরাপদ?

১৫

কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থানে বিশ্বব্যাপী ব্যবসায় আসছে বড় পরিবর্তন

১৬

মরক্কোর মুখোমুখি হওয়ার আগে কঠিন পরীক্ষার অপেক্ষায় ফ্রান্স

১৭

প্রচণ্ড গরমে চোখের সুরক্ষায় যা জানা প্রয়োজন

১৮

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

১৯

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

২০