১৫ জানুয়ারী ২০২৩, ৫:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এবার বুর্জ খলিফায় শাহরুখের ‘পাঠান’

বলিউডের বাদশাহ খ্যাত শারুখ খানের আগমটা যেন বাদশাহর মতোই । দীর্ঘ বছর পছর পর দাপটের সঙ্গেই বড় পর্দায় ফিরেছেন তিনি। ‘পাঠান’ ছবির ট্রেলার মুক্তি পর এবার ভারত ছাড়িয়ে দুবাইয়ের আইকনিক বুর্জ খলিফায় ভেসে উঠল বলিউড বাদশাহর পাঠান। বিশ্বের আকাশচুম্বী ভবনটিতে পাঠানের টিজার প্রকাশ করা করা হয়। এ তথ্য নিশ্চিত করেছে খালিজ টাইমস।

এর আগে এই ছবির ট্রেলার আর গান নেট-দুনিয়ার উত্তাপ বাড়িয়ে দিয়েছে। ছবির নায়িকা দীপিকা পাড়ুকোনের ‘ব্যতিক্রম’ উপস্থিতি সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে।

খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, শনিবার সন্ধ্যায় বুর্জ খলিফায় পাঠানের ট্রেলার প্রকাশ করা হয়। এটা দেখতে হাজারো ভক্ত ভিড় করেন।

আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টির জন্য কিং খান এখন দুবাইতে আছেন। তার উপস্থিতিতে বুর্জ খলিফায় ‘পাঠান’ ছবির ট্রেলার দেখানো হলো।

এদিকে বার্তা সংস্থা এএনআইয়ের  প্রতিবেদন অনুসারে, এই নিয়ে ৬ষ্ঠ বারের মতো বুর্জ খলিফায় হাজির হলেন শাহরুখ। ২০২১ সালে অভিনেতার ৫৬তম জন্মদিনে তাকে সম্মানিত করেছিল বুর্জ খলিফা। ২০২২ সালেও জন্মদিনে সম্মান জানাতে অভিনেতার নাম দিয়ে আলোকিত হয়েছিল বুর্জ খলিফা। ওই সময় একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ‘বলিউডের মহান তারকা শাহরুখ খানের জন্মদিন উদযাপনে বুর্জ খলিফা আলোকিত! আসুন তাকে শুভ জন্মদিনের শুভেচ্ছা জানাই।’

১০ জানুয়ারি নেট-দুনিয়ায় ‘পাঠান’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছিল। সিনেমাটি ২৫ জানুয়ারি মুক্তি পাবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ বছরে সর্বোচ্চ, মার্কিন নাগরিকত্ব ছাড়লেন প্রায় ৫ হাজার মানুষ

শূন্য থেকে ট্রিলিয়ন ডলার: ইলন মাস্কের সাফল্যের গল্প

কুইন্সে বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০২৬, প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত

সেন্ট্রাল পার্কে বিশ্বকাপ ফাইনাল উন্মাদনা, ৫০ হাজার দর্শকের জন্য বিনামূল্যে আয়োজন

সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি হলেন বড়লেখা থানার মমনিরুজ্জামান খান

আইস-সিবিপির জন্য ৭০ বিলিয়ন ডলার, প্রতিনিধি পরিষদে অনুমোদন পেল বিল

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের ভিসা ও নিরাপত্তা তল্লাশি নিয়ে বিতর্ক

বিশ্বকাপের লাগাম কার হাতে—ইনফান্তিনো না ট্রাম্প?

মিশিগানের ওয়ারেনে স্থায়ী ক্রিকেট ফিল্ড নির্মাণের অনুমোদন উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান

আদালতের রায়ে বাতিল ট্রাম্পের বিতর্কিত ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি

১০

ভুয়া পরিচয়পত্রে এএসপি সেজে প্রতারণা, কারাগারে শোভন

১১

মব সৃষ্টি করে বড়লেখার আবদুস শুক্কুর বকুলকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

১২

ওয়ারেনে নতুন ক্রিকেট মাঠের অনুমোদন, বাংলাদেশি ক্রিকেট কমিউনিটিতে উচ্ছ্বাস

১৩

ট্রাম্পের ৩৯ দেশের আশ্রয়প্রার্থীদের ওপর আরোপিত বিধিনিষেধ খারিজ

১৪

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাংলাদেশী আমেরিকান ফোরাম মিশিগানের বিবৃতি

১৫

ঘুম থেকে উঠেই চা-কফির অভ্যাস, শরীরের জন্য কতটা নিরাপদ?

১৬

সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, অভ্যাস নাকি স্বাস্থ্যের জন্য ঝুঁকি? কী বলছে আধুনিক বিজ্ঞান?

১৭

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন অধ্যায়, সাবস্ক্রিপশন চালু করছে মেটা

১৮

২০২৬ বিশ্বকাপের কম বয়সী ৭ ফুটবলার 

১৯

দেশে সংঘাত, মাঠে প্রস্তুতি—বিশ্বকাপকে ঘিরে ইরানি ফুটবলারদের ব্যস্ততা

২০