
দর্শক হৃদয়ে সাড়া জাগানো সংগীত শিল্পী তাসরিফ খান ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত। অনেক দিন যাবত তাসরিফের এই রোগের জন্য নেটিজেনরা সুস্থতা কামনা করছেন। কিন্তু আলোচিত ইউটিবার হিরো আলম তাসরিফের প্রতি ক্ষোভ প্রকাশ করলেন । তাসরিফের প্যারালাইসিস হলো অহঙ্কারের পতন বলে মন্তব্য করলেন তিনি।
শুক্রবার রাতে লাইভে এসে হিরো আলম বলেন, ‘আল্লাহপাক চাইলে মানুষকে পতন করতে পারে, এক মিনিটে। আপনারা সবাই জানেন তারই একটা চাক্ষুস প্রমাণ তাসরিফ খান। সে কিন্তু খুব ভালো গান গায়, সিঙ্গার। আল্লাহ্পাক তার কণ্ঠ ভালো দিয়েছে। আজকে তার মুখের অবস্থা কী করেছে, দেখেছেন? প্যারালাইসিসে মুখ বাঁকা হয়ে গেছে। এটা হলো অহঙ্কারের পতন।’
তাসরিফের প্রতি তার এই মনোভাবের কারণ উল্লেখ করে হিরো আলম বলেন, ‘কিছু দিন আগে চাঁদপুরে একটা প্রোগ্রামের কথা ছিল আমার। সেখানে আমি ছিলাম, তাসরিফ ছিল, আরও অনেকে ছিল। এই তাসরিফ যখন শুনেছে আমি ওই প্রোগ্রামে যাব, সে বলেছে— হিরো আলম ওখানে গেলে আমি প্রোগ্রামে যাব না। এই তাসরিফ কিন্তু একদিন এটা বলেছিল। আজকে তার অবস্থা দেখেছেন?’
সংগীতশিল্পী হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ছিলেন তাসরিফ খান। ২০১৭ সালের ৫ জানুয়ারি তিনি গড়ে তোলেন ব্যান্ড দল ‘কুঁড়েঘর’।
তার ব্যান্ড থেকে প্রকাশিত ‘তাই তো আইলাম সাগরে’, ‘রাজার রাজ্যে সবাই গোলাম’, ‘আমি মানে তুমি’সহ এমন অনেক গান ভক্ত-শ্রোতার হৃদয় ছুঁয়েছে।
মন্তব্য করুন