
সময়ের আলোচিত ইউটিউবার হিরো আলম এবার চটেছে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির মন্তব্যে । আলম বলেন, জ্যোতি নিয়ে মন্তব্য করে আমার সম্মান নষ্ট করতে চাই না।
সম্প্রতি সময় জ্যোতিকা জ্যোতি একটি গনমাধ্যম অনুষ্ঠানে মুখোমুখি হন। সেখানে হিরো আলমের প্রসঙ্গ উঠলে এই অভিনেত্রী বলেন, ‘হিরো আলমকে আমি কোনো শিল্পী মনে করি না। তাকে নিয়ে কোনো কথাও বলতে চাই না’।
জ্যোতির এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় হিরো আলম বলেন, জ্যোতিকা জ্যোতি একটা ‘দুই টাকার মেয়ে’। তাকে নিয়ে আমি মন্তব্য করে আমার সম্মান নষ্ট করতে চাই না। তাকে কেউ চিনে না। আমার সঙ্গে কাজ করার যোগ্যতা নেই তার। ফলে আমাকে নিয়ে তিনি কিভাবে মন্তব্য করতে পারেন বুঝি না।
হিরো আলমের দুটি সিনেমা নিয়ে জ্যোতি বলেন, সেন্সর শুধু দেখে রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড আছে কিনা। কাজটি রুচিশীল কিনা তা দেখে না। এজন্য হয়তোবা সিনেমাটি অনুমোদন হতে পারে।
এদিকে জ্যোতির এই মন্তব্যরও পাল্টা জবাব দেন হিরো। হিরো বলেন, সেন্সর বোর্ডে যারা আছেন তারা জ্যোতির থেকে বেশি বুদ্ধিমান। তার সেন্সর বোর্ড সম্পর্কে কোনো জ্ঞান নেই।
মন্তব্য করুন