বাংলা সংবাদ ডেস্ক
১৪ জুলাই ২০২৪, ৩:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উইম্বলডনের নতুন রানি ক্রেইচিকোভা

রোমাঞ্চকর ফাইনালে ইতালির জাসমিন পাওলিনিকে ২-১ সেটে হারিয়ে, উইম্বলডন নারী এককের শিরোপা জিতেছেন চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেইচিকোভা। এটি তার দ্বিতীয় গ্র্যান্ড-স্ল্যাম শিরোপা।

শনিবার (১৩ জুলাই) নারী এককের ফাইনালের লড়াই দীর্ঘ ১ ঘণ্টা ৫৬ মিনিটে গড়ায়। সেখানে ৬-২, ২-৬, ৬-৪ সেটে চূড়ান্ত জয় তুলে নেন ক্রেইচিকোভা।

উইম্বলডনের সেন্টার কোর্টে প্রথম সেট ৬-২ গেমে জিতেন, ৩১তম বাছাই ক্রেইচিকোভা। দ্বিতীয় সেট একই ব্যবধানে জিতে, সমতা ফেরান সপ্তম বাছাই পাওলিনি।

তৃতীয় সেটে দারুণ লড়াই হলেও, ৬-৪ গেমে জিতে চ্যাম্পিয়নের মুকুট পরেন বারবোরা ক্রেইচিকোভা। আর টানা দ্বিতীয় গ্র্যান্ড-স্ল্যাম ফাইনালে পরাজয়ের শোক পেলেন পাওলিনি।

শিরোপা জয়ের পর বারবোরা বলেন, এই মুহূর্তে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, এককথায় অবিশ্বাস্য। অবশ্যই এটা আমার টেনিস ক্যারিয়ারের সেরা দিন এবং আমার জীবনেরও সেরা দিন। আমি কী অনুভব করছি, তা প্রকাশ করাটা আমার জন্য খুব কঠিন। আমি জাসমিন ও তার দলকে অভিনন্দন জানাতে চাই, দারুণ দুটি সপ্তাহ কাটিয়েছেন তিনি। দারুণ একটি ফাইনাল হলো।

এদিকে পুরুষ এককের ফাইনালে, রোববার (১৪ জুলাই) সন্ধ্যা ৭টায় কার্লোস আলকারাজের মুখোমুখি হবেন নোভাক জোকোভিচ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

১

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

২

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৩

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

৪

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৫

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৬

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৭

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৮

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৯

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১০

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১১

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১২

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৩

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১৪

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৫

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৬

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৭

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৮

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৯

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

২০