বাংলা সংবাদ ডেস্ক
৩০ অক্টোবর ২০২৪, ৫:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইংল্যান্ডের নতুন দলে স্থান পেলেন বেথেল

প্রথম শ্রেণির ক্যারিয়ার খুব একটা দীর্ঘ নয় জ্যাকব বেথেলের। খেলেছেন কেবল ২০টি ম্যাচ। তাতেই ইংল্যান্ডের টেস্ট দলে ডাক পেয়ে গেছেন এই ব্যাটিং অলরাউন্ডার। তাকে রেখে নিউজিল্যান্ড সফরের দল ঘোষণা করেছে ইংলিশরা। তিন টেস্টের সিরিজের জন্য মঙ্গলবার ১৬ জনের দল দিয়েছে ইংল্যান্ড। কিপার-ব্যাটসম্যান জেমি স্মিথের জায়গায় প্রথমবার টেস্ট দলে ডাকা হয়েছে বেথেলকে। নিউ জিল্যান্ড সফরের সময় পিতৃত্বকালীন ছুটিতে থাকবেন স্মিথ। সবশেষ পাকিস্তান সফরে ২-১ ব্যবধানে হেরে যাওয়া দল থেকে এই একটি পরিবর্তনই এনেছে ইংল্যান্ড।

 

গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন ২১ বছর বয়সী বেথেল। কার্ডিফে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ব্যাট হাতে আলো ছড়ান তিনি। ২৪ বলে ৪৪ রানের ম্যাচ জেতানো বিধ্বংসী ইনিংস খেলেন ওয়ারউইকশায়ারের ক্রিকেটার। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচটি ওয়ানডেতেই সুযোগ দেওয়া হয় তাকে। কিন্তু তেমন কিছু করতে পারেননি। এবার টেস্ট অভিষেকের অপেক্ষায় আছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে এখনও তেমন অভিজ্ঞ নন বেথেল। ৩০ ইনিংসে ২৫.৪৪ গড়ে রান ৭৩৮, ফিফটি পাঁচটি, সেঞ্চুরি পাননি এখনও। বাঁহাতি স্পিনে কার্যকর ভূমিকা রাখতে পারেন তিনি। ওয়ানডেতে এরই মধ্যে ধরেছেন ৪ শিকার। ২১ লিস্ট ‘এ’ ম্যাচে তার উইকেট ১৯টি। টি-টোয়েন্টি ও প্রথম শ্রেণিতে ৭টি করে উইকেট নিয়েছেন তিনি।

 

পাকিস্তান সফরের দলে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি জর্ডান কক্স। নিউ জিল্যান্ডে তার টেস্ট অভিষেক হয়ে যাওয়ার রয়েছে প্রবল সম্ভাবনা। স্মিথের অনুপস্থিতিতে গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়াতে পারেন ২৪ বছর বয়সী এই কিপার-ব্যাটসম্যান। এখন পর্যন্ত ৫৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা কক্স ৩৯.৯২ গড়ে রান করেছেন ৩ হাজার ১৯৪। নামের পাশে ৮ সেঞ্চুরির সঙ্গে আছে ১২টি ফিফটি। ক্রাইস্টচার্চে আগামী ২৮ নভেম্বর শুরু দুই দলের প্রথম টেস্ট। দ্বিতীয় ম্যাচ হবে ওয়েলিংটন, শুরু ৬ ডিসেম্বর। হ্যামিল্টনে তৃতীয় ও শেষ টেস্টটি শুরু ১৪ ডিসেম্বর।

 

ইংল্যান্ড টেস্ট দল: বেন স্টোকস (অধিনায়ক), রেহান আহমেদ, গাস অ্যাটকিনসন, শোয়েব বাশির, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, জ্যাক লিচ, অলি পোপ, ম্যাথু পটস, ক্রিস ওকস, অলি স্টোন, জো রুট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০