২১ অগাস্ট ২০২৫, ৫:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আর্সেনালের সামনে টটেনহামের আনন্দ অপূর্ণ রইল

ইংল্যান্ডের ফুটবলে আবারও দেখা গেল ট্রান্সফার নাটক। ক্রিস্টাল প্যালেসের তারকা ফরোয়ার্ড এবেরেচি এজেকে নিয়ে টটেনহ্যাম হটস্পারের সঙ্গে আলোচনায় অনেক দূর এগিয়েও শেষ মুহূর্তে সুযোগ কাজে লাগাল আর্সেনাল।

 

 

গানাররা ৬০ মিলিয়ন পাউন্ডের সঙ্গে অতিরিক্ত ৭.৫ মিলিয়ন অ্যাড-অনে মিলিয়ে মোট ৬৭.৫ মিলিয়ন পাউন্ডের প্যাকেজে এজেকে দলে ভেড়াচ্ছে। আগামী শুক্রবারই হতে পারে তার মেডিকেল পরীক্ষা।

 

 

২৭ বছর বয়সী ইংলিশ ফরোয়ার্ডের রিলিজ ক্লজ শেষ হয়ে গেলেও, আর্সেনাল দ্রুত আলোচনায় ফিরে এসে সমঝোতায় পৌঁছে যায়। জানা গেছে, এজে বৃহস্পতিবার ক্রিস্টাল প্যালেসের কনফারেন্স লিগ ম্যাচে অংশ নিয়ে সমর্থকদের বিদায় জানাবেন।

 

 

টটেনহাম ভেবেছিল বুধবারই তারা এজে ও প্যালেসের সঙ্গে সমঝোতায় পৌঁছে গেছে। এমনকি রিচার্লিসনকে অন্তর্ভুক্ত করে বিশেষ অফারও বিবেচনা করছিল ক্লাবটি।

 

 

কিন্তু হঠাৎ করেই আর্সেনালের আগ্রহ এবং একই প্রস্তাব টটেনহামের হাত থেকে এই ট্রান্সফার ছিনিয়ে নেয়। মূলত কাই হাভার্টজের ইনজুরি আর্সেনালকে দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য করেছে। তাছাড়া, ছোটবেলা থেকেই আর্সেনাল সমর্থক এজের পরিবারের ইচ্ছাও এই সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে।

 

 

বর্তমান উয়েফা নিয়ম অনুযায়ী, কনফারেন্স লিগ প্লে-অফ খেললেও এজে আর্সেনালের হয়ে চ্যাম্পিয়নস লিগে অংশ নিতে পারবেন। ফলে গানারদের মিডফিল্ড ও আক্রমণভাগে নতুন ভরসা হিসেবে দেখা হচ্ছে এজেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের নির্বাচনে গুলজার-কুদ্দুস-মনির প্যানেলের ওল্ডহামে মতবিনিময় সভা

১

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার পর আইসিসিকে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা

২

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

৩

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

৪

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৫

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৬

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৭

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৮

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৯

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

১০

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

২০