৩০ জানুয়ারী ২০২৩, ১:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনাকে টপকালো ব্রাজিল

ছবি:সংগৃহীত

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান গেল বছরের সেরা ১০০ জন খেলোয়াড় নির্বাচিত করেছে ।আর সেখানে ১০০ জনের মাঝে সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন সদ্য বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। নির্বাচনে ২০৬ জন সদস্য ভোট দেন।

মেসির পর তালিকার দ্বিতীয় স্থানে আছেন বিশ্বকাপের ফাইনালে চমক দেখানো ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে। তৃতীয় স্থানে রয়েছেন ফ্রান্সের ফুটবলার করিম বেনজেমা।

গোল করাকে নিয়মিত অভ্যাসে পরিণত করা নরওয়ে এবং ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার আর্লিং হালান্ড তিন ধাপ এগিয়ে উঠে এসেছেন তালিকার চারে। গত বছর ৪০তম স্থানে থাকা লুকা মদ্রিচ এবার সবচেয়ে বড় চমক দেখিয়েছেন।

৩৫ ধাপ এগিয়ে তালিকার পাঁচ নম্বরে উঠে এসেছেন ক্রোয়েশিয়ার এই ফুটবলার। তালিকার সেরা দশে নেইমারের জায়গা না হলেও জায়গা করে নিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। আর নেইমারের জায়গা হয়েছে ১২তম স্থানে। এছাড়া পর্তুগালের তারকা ফুটবলার রোনালদো শীর্ষ ৫০ জনেও জায়গা পাননি।  তিনি জায়গা পেয়েছেন ৫১ নম্বরে।

 

এদিকে আলোচনার শীর্ষে ল্যাটিনের দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার কতজন খেলোয়াড় তালিকায় সুযোগ পেয়েছেন।

তালিকায় ল্যাটিনের দুই দেশের মধ্যে সবচেয়ে বেশি খেলোয়াড় সুযোগ পেয়েছে ব্রাজিলের সর্বোচ্চ ১৪ জন। আর চ্যাম্পিয়ন আর্জেন্টিনার পেয়েছেন ১১জন।

আর্জেন্টিনা থেকে যারা সুযোগ পেয়েছেন- লিওনেল মেসি (১), এমিলিয়ানো মার্টিনেজ (২০), এনজো ফার্নান্দেজ (২১), জুলিয়ান আলভারেজ (৩২), অ্যাঞ্জেলো ডি মারিয়া (৩৮), ম্যাক অ্যালিস্টার (৪৭), রদ্রিগো ডি পল (৪৮), লাউতারো মার্টিনেজ (৭০), ক্রিশ্চিয়ান রোমেরো (৭২), লিসান্দ্রো মার্টিনেজ (৮১), নিকোলাস ওতামেন্দি (১০০)।

 

ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র (৮), নেইমার জুনিয়র (১২), ক্যাসিমেরো (১৫), অ্যালিসন বেকার (৩৪), এডারসন (৫৪), রিচার্লিসন (৬১), গ্যাব্রিয়েল জেসুস (৬২), মার্কুইনহোস (৬৫), এডার মিলিটাও (৬৭), থিয়াগো সিলভা (৭৫), ফ্যাবিনহো (৭৭), ব্রুনো গুইমারেস (৯০), রোদ্রিগো (৯৩), গ্যাব্রিয়েল বারবোসা (৯৯)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের ঘোষণা দিয়ে এফবিআইয়ের ডেপুটি পরিচালকের বিদায়

১

ট্যাক্স রিফান্ড ও বকেয়া জানতে নতুন অ্যাপ চালু করল আইআরএস

২

ভিসা জালিয়াতি ঠেকাতে যুক্তরাষ্ট্রের নতুন পোর্টাল চালু

৩

ডেট্রয়েটে আবিয়ার দ্বিবার্ষিক সম্মেলন, সম্মাননা ও সাংস্কৃতিক আয়োজনে সমাপ্তি

৪

সংবাদমাধ্যমের অস্তিত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান ওয়ার্ল্ড নিউজ ডে’র আয়োজকদের

৫

ডিয়ারবর্নে শিশু যৌন নিপীড়নমূলক উপাদান সংক্রান্ত মামলায় ১৯ বছর বয়সী যুবক গ্রেপ্তার

৬

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

৭

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

৮

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৯

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

১০

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

১২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

১৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

১৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

১৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

২০