বাংলা সংবাদ ডেস্ক
১৩ জানুয়ারী ২০২৫, ৫:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘আমরা ফুটবল খেলিনি’, বার্সার কাছে বিধ্বস্ত হয়ে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি

মরুর বুকে বছরের প্রথম এল ক্লাসিকো, তা–ও আবার শিরোপার লড়াই। স্প্যানিশ সুপার কাপের এই ম্যাচ জিতলে ট্রফি জেতার পাশাপাশি লা লিগায় হারের শোধও নেওয়া হতো রিয়াল মাদ্রিদের। এমন ম্যাচে বার্সেলোনার বিপক্ষে শুরুতে এগিয়েও গিয়েছিল কার্লো আনচেলত্তির দল। কিন্তু ম্যাচে রিয়ালের সাফল্য বলতে অতটুকুই। পুরো ৯০ মিনিট ধরে রিয়ালের ওপর রীতিমতো ছড়ি ঘুরিয়েছে বার্সেলোনা।

 

এ দিন বার্সার গতিময় ও আক্রমণাত্মক ফুটবলকে থামানোর কোনো উপায়ই যেন জানা ছিল না রিয়ালের। যে কারণে প্রতিশোধ তো দূরে থাক, কোনো প্রতিরোধই গড়তে পারেনি কার্লো আনচেলত্তির দল। বিধ্বস্ত হয়েছে ৫-২ গোলে। ম্যাচ শেষে দলের এমন পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন রিয়াল কোচ। বিশেষ করে প্রথমার্ধে তাঁর দল ফুটবলই খেলতে পারেনি বলে মন্তব্য করেছেন এই ইতালিয়ান। জেদ্দায় বার্সার আক্রমণের সামনে তাসের ঘরের মতো ধসে পড়েছে রিয়ালের রক্ষণ। শুধু রক্ষণই নয়, মাঝমাঠ ও আক্রমণভাগে রিয়ালের পারফরম্যান্স ছিল ভুলে যাওয়ার মতো। ভিনিসিয়ুস জুনিয়র-জুড বেলিংহামদের যেন খুঁজেই পাওয়া যায়নি।

 

শিষ্যদের এমন প্রদর্শনীতে ‘ভীষণ হতাশ’ আনচেলত্তি বলেছেন, ‘এটা বাজে একটি রাত। আমরা আমাদের সব সমর্থকদের মতোই হতাশ। আমাদের এটা আড়াল করা উচিত হবে না, এটাই ফুটবল। কখনো আমরা জিতব আবার কখনো হার থেকে আমাদের শিখতে হবে। আমাদের সামনে তাকাতে হবে। জেদ্দার এই ম্যাচে প্রথমার্ধেই ৪-১ গোলে পিছিয়ে পড়ে রিয়াল। গুরুত্বপূর্ণ ম্যাচে এত বড় ব্যবধানে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানোর জন্য নাটকীয় কিছুই করতে হতো রিয়ালকে, কিন্তু সেটি করতে পারেনি ইউরোপের সফলতম দলটি।

 

ম্যাচে রিয়াল কোথায় ভুল করেছে, তা ব্যাখ্যা করে আনচেলত্তি আরও বলেন, ‘আমরা খুব বাজেভাবে ডিফেন্ড করেছি। এটা খেলায় আমাদের ক্ষতির কারণ হয়েছে। তারা খুব সহজেই গোল পেয়ে গেছে। প্রচল চাপের মুখে আমরা ভালোভাবে রক্ষণ সামলাতে পারিনি। বিরতির সময় আমি বলেছি যে আমাদের ফুটবল খেলার চেষ্টা করা উচিত। কারণ, প্রথমার্ধে আমরা ফুটবলই খেলিনি। লং বল খেলেছি, কিন্তু সেটা আমাদের পরিকল্পনা ছিল না। আমরা যেভাবে খেলতে চেয়েছি, সেভাবে খেলতে পারিনি। আমি তাদের বলেছি তারা হারতে পারে কিন্তু প্রথমার্ধে আমরা যে ফুটবল খেলেছি, সেভাবে খেলে নয়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০