বাংলা সংবাদ ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২৫, ৩:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আফ্রিকা থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেল মরক্কো

১০ জনের নাইজারকে ৫–০ গোলে বিধ্বস্ত করে ২০২৬ বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করল মরক্কো। শুক্রবার রাতে ঘরের মাঠে দাপুটে জয়ে আফ্রিকা মহাদেশ থেকে প্রথম দল হিসেবে আসরটি নিশ্চিত করল তারা।

 

 

প্রথমার্ধেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ইসমাইল সাইবারি। তার জোড়া গোলের পাশাপাশি নাইজারের আবদুল-লতিফ গুমেই লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় সহজ হয়ে যায় স্বাগতিকদের জয়পথ। এরপর দ্বিতীয়ার্ধে গোল উৎসবে যোগ দেন আয়ুব এল কাবি, হামজা ইগামানে ও আজেদ্দিন উনাহি।

 

এই জয়ে গ্রুপ ‘ই’ থেকে সবার আগে বিশ্বকাপ নিশ্চিত করল বিশ্ব র‌্যাঙ্কিংয়ের ১২ নম্বর দলটি। ছয় ম্যাচের সবকটিতে জয় তুলে নিয়ে দুই ম্যাচ হাতে রেখেই মূল পর্বে জায়গা পাকা করল তারা। এর মাধ্যমে মরক্কো ৪৮ দলের বিশ্বকাপে (যা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়) পৌঁছানো ১৭তম দল হলো। উল্লেখ্য, ২০২২ সালের কাতার বিশ্বকাপে মরক্কো ইতিহাস গড়ে সেমিফাইনালে উঠেছিল। তবে ফ্রান্সের কাছে হেরে থেমে যায় তাদের স্বপ্নযাত্রা। এবারের আসরে নতুন উচ্চতায় পৌঁছানোর স্বপ্ন দেখছে আফ্রিকার গর্ব মরক্কো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

১

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

২

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৪

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৫

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৬

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৭

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৮

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৯

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১০

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১১

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১২

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৩

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৪

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৫

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৬

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৭

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৮

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৯

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

২০