২৪ অগাস্ট ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ার ঝুঁকিপূর্ণ জয়, দক্ষিণ আফ্রিকা রক্ষা পেল

দেয়ালের সঙ্গে পিঠ ঠেকে যাওয়ার মতো চাপে ছিল অস্ট্রেলিয়া। ঘরের মাঠে সিরিজ হারের আগেই ধবলধোলাই এড়ানো ছিল চূড়ান্ত লক্ষ্য, যা তারা আজকের ম্যাচে অর্জন করেছে অবিশ্বাস্য এক জয়ের মাধ্যমে।

 

 

তৃতীয় ও শেষ ওয়ানডেতে প্রতিপক্ষকে বিব্রতকর এক হার উপহার দিয়েছে অস্ট্রেলিয়া। নিজেদের ইতিহাসে সর্বোচ্চ ২৭৬ রানে হেরেছে প্রোটিয়ারা। আগের ২৪৩ রানের হারটি ছিল ভারতের বিপক্ষে, ২০২৩ সালে ইডেন গার্ডেনসে। ঘরের মাঠে সর্বশেষ চার ম্যাচে কখনো দুই শ রান করতে না পারা অস্ট্রেলিয়া আজ করেছে ২ উইকেটে ৪৩১ রান।

 

 

লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। শেষে ১৫৫ রানে থেমেছে তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেছন দেওয়াল্ড ব্রেভিস। প্রতিপক্ষকে অল্প রানে অলআউট করতে বোলিংয়ে নেতৃত্ব দিয়েছেন কুপার কন্নোলি।

 

 

আগের ৪ ম্যাচে ১ উইকেট পাওয়া কুপার আছে নিয়েছেন ৫ উইকেট। তাতে একটা কীর্তিও গড়েছেন বাঁহাতি স্পিনার। ২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৫ রানে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়া মাইকেল ক্লার্কের পর প্রথম বাঁহাতি স্পিনার হিসেবে এই কীর্তি গড়েছেন। ৫ উইকেট নিতে রান খরচ করেছেন ২২। এর আগে প্রথমে ব্যাটিং করে তিন সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া।

 

 

তিন সেঞ্চুরিয়ান হচ্ছেন ট্রাভিস হেড (১৪২), মিচেল মার্শ (১০০) ও ক্যামেরন গ্রিন (১১৮*)। ক্যারিয়ারে প্রথমবার সেঞ্চুরি করেছেন গ্রিন। সঙ্গে কাঁটায় কাঁটায় ৫০ রানে অপরাজিত থাকেন অ্যালেক্স ক্যারি। তাতে প্রথমবারের মতো এক ইনিংসে তিন সেঞ্চুরির দেখা পেয়েছে অস্ট্রেলিয়া।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০