বাংলা সংবাদ ডেস্ক
১৮ জুলাই ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অলিম্পিকে ক্রিকেট ফেরার পথে: ২০২৮-এর জন্য সিদ্ধান্ত নেবে আইসিসি

বিশ্ব ক্রিকেটের ভবিষ্যৎ কাঠামো ও ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অংশগ্রহণের পথ নির্ধারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে আইসিসি। সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসির প্রধান নির্বাহী কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে—এসব বিষয়ে সুপারিশ দিতে দ্রুতই একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে। ধারণা করা হচ্ছে, শনিবার (১৯ জুলাই) আইসিসির বোর্ড মিটিংয়েই গঠন করা হতে পারে এই কমিটি।

 

২০২৮ সালের অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়া বিশ্ব ক্রিকেটের জন্য বড় অর্জন হলেও চ্যালেঞ্জ রয়ে গেছে দল নির্ধারণের ক্ষেত্রে। কারণ, অলিম্পিক আয়োজক এলএ২৮ কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে—মাত্র ছয়টি পুরুষ ও ছয়টি নারী দল অংশ নিতে পারবে। এই পরিপ্রেক্ষিতে, অনেকেই র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে দল নির্বাচনের পক্ষে থাকলেও, আইসিসি চেয়ারম্যান জয় শাহের নেতৃত্বাধীন বোর্ড বিষয়টি ছেড়ে দিয়েছে ওয়ার্কিং গ্রুপের হাতে।

 

কেউ কেউ কোয়ালিফাইং টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিলেও, ব্যস্ত এফটিপি ও সময়স্বল্পতার কারণে তা বাস্তবায়ন কঠিন বলে মনে করছে আইসিসি। তবে গ্রুপকে সব বিকল্প যাচাই করতে বলা হবে। ওয়ার্কিং গ্রুপ যদি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতেই দল নির্বাচনের সুপারিশ করে, তবে কোন সময় পর্যন্ত র‍্যাঙ্কিং গণ্য হবে, সেই ‘কাট-অফ তারিখ’ নির্ধারণের দায়িত্বও থাকবে তাদের কাঁধে। দীর্ঘদিন ধরে আলোচিত দুই স্তরবিশিষ্ট টেস্ট চ্যাম্পিয়নশিপ প্রস্তাব এবারের বৈঠকে আনুষ্ঠানিকভাবে ওঠেনি। তবে ধারণা করা হচ্ছে, নতুন ওয়ার্কিং গ্রুপের অধীনেই আলোচনা হবে টেস্ট ফরম্যাটে কোনো সংস্কার প্রয়োজন কি না।

 

একইভাবে, ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটেও কাঠামোগত পরিবর্তনের প্রস্তাব এলে তা নিয়েও কাজ করবে এ দলটি। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণের জন্য সর্বনিম্ন বয়সসীমা ১৫ বছরই বহাল থাকবে। তবে বিশেষ ক্ষেত্রে ব্যতিক্রম অনুমোদনের সুযোগ থাকবে। এই সুপারিশ এসেছিল আইসিসির মেডিকেল অ্যাডভাইজরি কমিটির পক্ষ থেকে। বিশ্বব্যাপী গেমিং বাজারের বিশাল চাহিদা বিবেচনায় নিয়ে মোবাইল গেমিং রাইটস নিয়ে টেন্ডার আহ্বান করার সিদ্ধান্তও নিয়েছে কমিটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০