ফরহাদ আহমেদ
২৬ জুন ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অবসরের আগেও সৌদিতে! রোনালদোর চুক্তি বাড়লো ২০২৭ পর্যন্ত

সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে নতুন চুক্তি করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। চুক্তি অনুযায়ী ২০২৭ সালের জুন পর্যন্ত আল নাসরেই থাকবেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তারকা। আজ এক বিবৃতিতে চুক্তি নবায়নের খবরটি নিশ্চিত করেছে আল নাসর।

 

গত কয়েক মাস ধরে আগামী মৌসুমে তিনি কোন দলে খেলবেন, তা নিয়ে চলা জল্পনার পর এ ঘোষণা এলো। আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার কয়েক মিনিট আগেই আল নাসর একটি টিজার ভিডিও প্রকাশ করে, যেখানে ৪০ বছর বয়সী রোনালদোকে সমুদ্রসৈকতে হাঁটতে দেখা যায় এবং তিনি বলেন—‘আল নাসর ফরেভার’। রোনালদো আল নাসরে যোগ দেন ২০২৩ সালের জানুয়ারিতে। এরপর তাঁর পথ ধরে সৌদি প্রো লিগে নাম লেখান করিম বেনজেমা, নেইমার, সাদিও মানে, রবার্তো ফিরমিনোসহ ক্যারিয়ারের শেষপ্রান্তে থঅকা অনেক ফুটবলারই।

 

তবে আল নাসরে খেলা আড়াই মৌসুমে লিগ বা মহাদেশীয় কোনো শিরোপা জিততে পারেননি রোনালদো। গত মাসে সৌদি প্রো লিগে আল নাসরের শেষ ম্যাচের কয়েক ঘণ্টা পর রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ‘এই অধ্যায় শেষ’। গুঞ্জন ছড়িয়ে পড়ে আল নাসর ছাড়ছেন রোনালদো। তবে তবে পর্তুগিজ তারকাকে ধরে রাখতে আগ্রহ ছিল কর্তৃপক্ষের।

 

মে মাসে সৌদি ফুটবলের অন্যতম বড় বিনিয়োগকারী পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) একটি সূত্র বলেন, ‘গত আড়াই বছর ধরে সৌদি লিগের উন্নয়নে রোনালদোর উপস্থিতি একটি মূল চালিকা শক্তি। তাঁর মাধ্যমে অভিজাত ও তরুণ খেলোয়াড়দের জন্য সৌদি আরবে আসার পথ খুলেছে।’ পিআইএফ সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর, আল হিলাল ও আল আহলি নিয়ন্ত্রণ করে। গত বছর রোনালদো বলেছিলেন, তিনি হয়তো তাঁর ক্যারিয়ার শেষ করবেন আল নাসরের হয়েই। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ১১১ ম্যাচে ৯৯ গোল করেছেন রোনালদো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাসাইলাম প্রার্থীদের জন্য নতুন শর্ত, বার্ষিক ফি না দিলে আবেদন বাতিল

কেবল নিউজের জনক ও সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নারের মৃত্যু

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি শিক্ষার্থী পাচ্ছেন মরণোত্তর ডক্টরেট ডিগ্রি

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী থেকে ওহাইও গভর্নর দৌড়ে রিপাবলিকান প্রার্থী

জলপথ সচল করতে জাতিসংঘে হরমুজ নিয়ে প্রস্তাব

বড়লেখায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৬

যুক্তরাষ্ট্রে স্পিরিট এয়ারলাইন্স বন্ধ, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী

চীনা নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বড়লেখা থানার মো. মনিরুজ্জামান খান

মিশিগানে আমেরিকান ডাইভার্সিটি ব্যাডমিন্টন টুর্নামেন্টে রেকর্ড ভিড়, কোর্টজুড়ে বৈচিত্র্যের উৎসব

১০

বঙ্গবন্ধু আন্তর্জাতিক বই মেলা-২০২৬ এ সংহতি প্রকাশে মিশিগানের প্রাক্তন ছাত্রলীগ কর্মীবৃন্দ

১১

আন্তর্জাতিক চিকিৎসকদের জন্য স্বস্তি, ৩৯ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

১২

মিশিগানে বাংলাদেশি কমিউনিটি অগ্রযাত্রায় রয়েছে বিপুল সম্ভাবনা, আছে বহুমুখী সংকট

১৩

ট্রাম্পের ট্রাভেল ব্যানে যুক্তরাষ্ট্রে ওপিটি সংকটে আন্তর্জাতিক শিক্ষার্থীরা

১৪

মিশিগানের হল্যান্ড শহরে বাংলা বর্ষবরণ উৎসব ১৪৩৩ উদযাপন

১৫

বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

১৬

৪৫ হাজার ৪০৮ কোটি টাকায় বোয়িংয়ের ১৪ উড়োজাহাজ কেনার চুক্তি

১৭

অপরাধ প্রমাণিত হলে হতে পারে মৃত্যুদণ্ড বাংলাদেশি দুই শিক্ষার্থীর সন্দেহভাজন খুনির জামিন হয়নি

১৮

চারদিনব্যাপী বর্ণিল আয়োজন নিউ ইয়র্কে বাংলা বইমেলা

১৯

বাড়ছে সহিংসতা ও বিতর্ক ‘গুপ্ত’ ইস্যুতে রাজনীতি উত্তপ্ত

২০