১৯ মে ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৭ম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন ইকরামুল হাসান

গতকাল পর্যন্ত এভারেস্টজয়ী বাংলাদেশির সংখ্যা ছিল ৬ জন। আজ ১৯ মে (সোমবার) ৭ম বাংলাদেশি হিসেবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় করে নতুন ইতিহাস গড়লেন পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল। ‘সি টু সামিট’ নামে অভিযানে কক্সবাজারের ইনানী সৈকত থেকে হেঁটে এভারেস্টের চূড়ায় পৌঁছান তিনি। আজ দুপুর ২টা ১০ মিনিটে এভারেস্টশৃঙ্গ জয় করে ইতিহাসের পাতায় নাম লেখালেন শাকিল।

 

২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি ইনানী সমুদ্রসৈকত থেকে শুরু হয় শাকিলের যাত্রা। চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, সিরাজগঞ্জ, পঞ্চগড় হয়ে ভারতে প্রবেশ করেন তিনি।। জলপাইগুড়ি ও দার্জিলিং হয়ে ৩১ মার্চ পৌঁছান নেপালে। টানা ১,৪০০ কিলোমিটার হাঁটার পর ২৯ এপ্রিল পা রাখেন এভারেস্ট বেজক্যাম্পে।

 

১৬ মে থেকে এভারেস্টের চূড়ায় ওঠার চূড়ান্ত অভিযান শুরু করেন শাকিল। একে একে ক্যাম্প–২, ক্যাম্প–৩ এবং ক্যাম্প–৪ অতিক্রম করে অবশেষে ১৯ মে এভারেস্টের শীর্ষে পা রাখেন তিনি। অভিযানের পর সুস্থভাবে ক্যাম্প–৪ এ ফিরে এসেছেন তিনি। পায়ে হেঁটে যাত্রা করে সবচেয়ে বেশি পথ পাড়ি দিয়ে দ্রুততম সময়ে সমুদ্রপৃষ্ঠ থেকে মাউন্ট এভারেস্ট জয় করে বিশ্বরেকর্ড গড়েছেন ইকরামুল।

 

ইকরামুল এর আগে হিমালয়ের ‘কেয়াজো-রি’, ‘দ্রৌপদী কা ডান্ডা-২’, ‘হিমলুং’ এবং ‘ডোলমা খাং’ পর্বতশৃঙ্গগুলো জয় করেছেন। এছাড়াও ২০২৩ সালে নেপালের পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিস্তৃত ১,৭০০ কিলোমিটার দীর্ঘ ‘গ্রেট হিমালয় ট্রেইল’ হেঁটে পাড়ি দিয়েছিলেন তিনি।

 

বাংলাদেশের হয়ে প্রথম ব্যক্তি হিসেবে এভারেস্ট জয় করেছিলেন মুসা ইব্রাহিম। ২০১০ সালে এই কীর্তি গড়েছিলেন তিনি। এরপর এম এ মুহিত, নিশাত মজুমদার, ওয়াসফিয়া নাজরীন, সজল খালেদ ও বাবর আলী এভারেস্ট জয় করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০