বাংলা সংবাদ, ঢাকা ব্যুরো
১৫ নভেম্বর ২০২৫, ৫:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৩৫ বলে সোহানের দুর্দান্ত সেঞ্চুরি, সহজ জয় বাংলাদেশের

হাবিবুর রহমান সোহানের বিধ্বংসী শতকে এশিয়া কাপ রাইজিং স্টার্সে হংকংকে আট উইকেটে হারিয়েছে বাংলাদেশ। হংকংয়ের দেওয়া ১৬৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৯ ওভার ও আট উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় টাইগাররা।

 

হংকং জাতীয় দলের বিপক্ষে রান তাড়া করতে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন সোহান। এক সময় মনে হচ্ছিল স্বীকৃত টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙেই দেবেন বাংলাদেশ ‘এ’ দলের এ ওপেনার। কিন্তু জিসানের বিদায়ের পর কিছুটা ধীর হয়ে আসে তার ব্যাটিং। তারপরও রেকর্ডবুকে ঠিকই জায়গা করে নিয়েছেন সোহান। বাংলাদেশিদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন এ ব্যাটার।

 

রান তাড়ায় নেমে ঝড় তোলেন সোহান। মাত্র ১৪ বলে পূর্ণ করেন অর্ধশতক। স্বীকৃত টি-টোয়েন্টিতে এর চেয়ে কম বলে অর্ধশতক নেই বাংলাদেশের আর কারোরই। মাত্র ২৫ বলেই ৮৮ রান পূর্ণ করে সোহান একপর্যায়ে ২৭ বলে সাহিল চৌহানের হাঁকানো স্বীকৃত টি-টোয়েন্টির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেওয়ার সম্ভাবনা জাগিয়েছিলেন। তবে জিসান ও জাওয়াদ আবরার আউট হয়ে গেলে কিছুটা গতি হারায় সোহানের ইনিংস।

 

শতক হাঁকাতে শেষ পর্যন্ত সোহানকে খেলতে হয়েছে ৩৫ বল। সোহানের সেঞ্চুরির পর আর বেশিক্ষণ জয়ের জন্য অপেক্ষা করতে হয়নি বাংলাদেশকে। আকবর ঝড়ে সেই ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। কিঞ্চিত শাহ’র করা ১১তম ওভারের শেষ পাঁচ বলেই ছক্কা হাঁকান আকবর। তাতেই জয় নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। সোহান ৩৫ বলে ৮ চার ও ১০ ছক্কায় ঠিক ১০০ রানে অপরাজিত থাকেন। আকবর ১৩ বলে ৬ ছক্কায় করেন ৪১ রান।

 

এর আগে, দোহায় টসে জিতে আগে হংকংকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ওভারেই ওপেনার জিশান আলিকে ফেরান রিপন মন্ডল। আগ্রাসী ব্যাটিংয়ে এগিয়েছে ইয়াসিম এবং বাবরের জুটি। ২২ বলে ৪০ রানের টর্নেডো ইনিংস খেলে সাজঘরে ফিরে যান ইয়াসিম। ৪৯ বলে ৬৩ রানের ইনিংস খেলে বিদায় নেন বাবর হায়াত। শেষ দিকে ব্যাট হাতে ঝড় তোলেন শিভ মাতুর এবং কিঞ্চিত শাহ। দুজনের টর্নেডো ব্যাটিংয়ে দেড়শ পার করে হংকং। মাতুর খেলেছেন ৮ বলে ১২ রানের ইনিংস। অন্যদিকে ৪ বলে ২০ রানের বিস্ফোরক ইনিংস খেলেন কিঞ্চিত। দুজনেই হয়েছেন রানআউট। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রানের সংগ্রহ দাঁড় করায় হংকং। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন রিপন মন্ডল এবং এস এম মেহেরব হোসেন। ১ উইকেট নিয়েছেন আবদুল গাফফার সাকলাইন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১০

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১১

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১২

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৪

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৫

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৭

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৮

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৯

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

২০