বাংলা সংবাদ ডেস্ক
১৫ জানুয়ারী ২০২৫, ৩:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২৩ কোটি টাকার শেয়ার কিনবেন এসিআইয়ের পরিচালক

শেয়ারবাজারে তালিকাভুক্ত এসিআই লিমিটেডের ১৫ লাখ ১৫ হাজার শেয়ার কিনবেন কোম্পানিটির পরিচালক সুস্মিতা আনিস। গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে তিনি শেয়ার কেনার এ ঘোষণা দেন।

 

ডিএসইর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, সুস্মিতা আনিস আগমী ৩০ দিনের মধ্যে শেয়ারবাজার থেকে এই শেয়ার কিনবেন। সাধারণ মার্কেটের বদলে ব্লক মার্কেট থেকে এই শেয়ার কিনবেন তিনি। সাধারণত ব্লক মার্কেটে শেয়ারের ক্রেতা–বিক্রেতা আগে থেকেই নির্ধারিত থাকে। শুধু শেয়ারবাজারের মাধ্যমে লেনদেনটি সম্পন্ন হয়।

 

ডিএসইর তথ্য অনুযায়ী, সুস্মিতা আনিস নতুন করে যে পরিমাণ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন, কোম্পানিটির শেয়ারের গতকালের বাজারমূল্যে তার দাম দাঁড়ায় প্রায় ২৩ কোটি ২১ লাখ টাকা। গতকাল ডিএসইতে এসিআই লিমিটেডের প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ১৫৩ টাকা ২০ পয়সা। কোম্পানিটির পরিচালক সুস্মিতা আনিসের শেয়ার কেনার ঘোষণায় এদিন বাজারে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম প্রায় ৫ টাকা বা সোয়া ৩ শতাংশ বেড়েছে। দিন শেষে কোম্পানিটির প্রায় সাড়ে তিন কোটি টাকার শেয়ারের হাতবদল হয়।

 

এসিআইয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সুস্মিতা আনিস ২০০০ সাল থেকে এসিআইয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি শেয়ারবাজারে তালিকাভুক্ত এসিআই গ্রুপের আরেক প্রতিষ্ঠান এসিআই ফরম্যুলেশনের ব্যবস্থাপনা পরিচালক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুদের টিকটক ব্যবহারে কড়াকড়ি, যুক্তরাষ্ট্রে ১০০ মিলিয়ন ডলারের সমঝোতাশিশুদের

১

ট্রাম্প ভোট গণনার সময় নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন

২

শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে হ্যামট্রাম্যাক থেকে নতুন ফ্রি বাস সেবা

৩

জন্মসূত্রে নাগরিকত্বের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণে নতুন ভিসা বিধিনিষেধ

৪

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

৬

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৭

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৮

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৯

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

১০

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

১১

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১২

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

১৩

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১৪

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১৫

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১৬

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৭

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৮

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৯

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

২০