২৫ জানুয়ারী ২০২৩, ৫:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২২ নং ওয়ার্ড কাউন্সিলর এড. ছালেহ আহমেদ সেলিমের মতবিনিময় সভা

সিলেট সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডের (শাহজালাল উপশহর) দ্বিতীয় বারের নির্বাচিত কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এড. ছালেহ আহমেদ সেলিমের দু’দিন ব্যাপি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (২৪ জানুয়ারি ) বেলিফ পার্টি সেন্টারে এই সভার আয়োজন করা হয়।

সভায় কাউন্সিলর এলাকার মুরব্বিয়ান, যুবক, ছাত্র এবং বিভিন্ন পেশাজীবিদের সাথে মতবিনিময় করেন। ২২ নং ওয়ার্ডকে কিভাবে আরো উন্নত করা যায় এই বিষয়ে এলাকার সকল শ্রেণীর মানুষের মতামত চান তিনি। এই ওয়ার্ডকে আধুনিক স্মার্ট ওয়ার্ড তৈরি করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।

কাউন্সিলর বলেন, তিনি এলাকার কল্যাণে কাজ করে যাবেন এবং ২২ নং ওয়ার্ডের উন্নয়নে সমাজের অগ্রগতি নিয়ে কাজ করবেন।

তিনি আরো বলেন, একটি আদর্শ সমাজ গড়তে ছাত্রদের বিকল্প নেই। তাই আদর্শ সমাজ গড়তে ছাত্রদের এগিয়ে আসতে হবে। তবে যারা বর্তমান সময়ে ছাত্র রাজনীতি করছে তা অচিরেই সমাজের ক্ষতি বয়ে আনবে। ছাত্র রাজনীতির নামে যারা  বিভিন্ন সামাজিক অপরাধমূলক কর্মকান্ড করছে, অচিরে এই অপরাধমূলক রাজনীতি বন্ধ করে একটি মূলধারার রাজনীতিতে ফিরে আসতে ছাত্র সমাজকে অনুরোধ করেন তিনি।

সালেহ আহমেদ বলেন, বর্তমান সময়ে মাদকাসক্তি একটি সামাজিক সমস্যা। তাই সমাজের শিকর অর্থাৎ পরিবার থেকেই এর সমাধানের উদ্যোগ নিতে হবে। আমাদের সমাজের মতো পারিবারিক বন্ধন পৃথিবীর কোথায়ও নেই। তাই পরিবার হতে পারে মাদকমুক্ত সমাজ গঠনে প্রথম সারির নেতৃত্বদানকারী তৃণমূল সংগঠন ।

প্রত্যেকেই যার যার অবস্থান থেকে সতর্ক থাকলেই আমরা একটি সুন্দর আদর্শ এবং উন্নয়নমূলক ওয়ার্ড গড়তে পারি বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

ড্রেনেজ অব্যবস্থাপনার জন্য অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে উপশহর জুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। আর এই জলাবদ্ধতা দূর করতে কার্যকরী পদক্ষেপ নিয়েছেন কাউন্সিলর।

উল্লেখ্য, সম্প্রতি বন্যায় সিলেট যখন পানিতে তলিয়ে গিয়েছিল তখনও কাউন্সিলর তার সর্বস্ব দিয়ে দুঃখি মানুষের পাশে ছিলেন।

উক্ত সভায় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুবক, ছাত্র সমাজ ও বিভিন্ন সামাজিক সংস্থার সদস্যসহ পেশাজীবি মানুষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

১

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

২

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৩

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৪

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৫

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৬

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৭

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

৮

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

৯

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১০

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১১

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১২

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৩

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৪

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৫

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৬

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৭

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

১৮

ভালোবাসার দেশ, ইশতিয়াক রুপু

১৯

বাফেলোর শরৎ, হাবিব ফয়েজি

২০