৩ জানুয়ারী ২০২৩, ৯:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১৩ জানুয়ারি থেকে ৫৬ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

১৩ জানুয়ারি থেকে ৫৬ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

শুরু হতে যাচ্ছে ৫৬ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। টঙ্গীর তুরাগ নদীর তীরে ১৩ জানুয়ারি শুক্রবার শুরু হবে তাবলিগ জামাতের সর্ববৃহৎ বিশ্ব সমাবেশটি । এতে অংশগ্রহণ করেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসলমানরা ।

বিশ্ব ইজতেমা উপলক্ষে কনকনে প্রচণ্ড শীত উপেক্ষা করে স্বেচ্ছায় কাজ করছে মুসল্লিরা। প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিরা ময়দান প্রস্তুত কাজে ব্যস্ত সময় পার করছেন। এগিয়ে চলছে বিশ্ব ইজতেমার সকল প্রস্তুতি।আগত মুসল্লিরা ময়দানে সামিয়ানা তৈরি, চট বাধাই, বয়ান মঞ্চ, বিদেশিদের কামরা নির্মাণসহ বিভিন্ন কাজ করছেন।

আগামী ১৩ জানুয়ারি শুক্রবার শুরু হবে ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ১৫ জানুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তা শেষ হবে। এরপর চারদিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব ২০ জানুয়ারি শুরু হয়ে ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

গতবারের ন্যায় এবারও প্রথম পর্বে যোবায়ের অনুসারী মুসল্লিরা টঙ্গী ময়দানে ইজতেমার আয়োজন করবে। এরপর মাঝে চারদিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্বে মাওলানা সা’দ অনুসারীরা ইজতেমা আয়োজন করবে।

এই দিকে গাজীপুর সিটির মেয়র (ভারপ্রাপ্ত) মো. আসাদুর রহমান কিরণ বলেন, এবারও বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের সেবায় সিটি করপোরেশনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে ময়দানে ময়লা-আবর্জনা পরিষ্কারসহ বিভিন্ন কাজ করছে সিটি করপোরেশন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

১

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

২

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৩

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৪

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৫

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৬

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৭

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

৮

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

৯

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১০

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১১

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১২

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৩

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৪

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৫

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৬

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৭

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

১৮

জাতিসংঘের ৮১তম অধিবেশন, সভাপতি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

১৯

হলুদ পাতায় হেমন্ত, জাহাঙ্গীর চৌধুরী

২০