admin
৪ জানুয়ারী ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিলেট-৬ আসনে বিএনপি প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

সিলেট সংসদীয় আসনে বিএনপির প্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর মনোনয়নপত্র অবশেষে বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি) প্রাথমিক যাচাইয়ে আয়কর রিটার্নের মূল কপি সংযুক্ত না থাকায় তার মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিত করা হলেও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর সব জটিলতার অবসান ঘটে।রোববার বিকেলে সিলেটের জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তা মো. সারওয়ার আলম আনুষ্ঠানিকভাবে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

 

 

মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করে ফয়সল আহমদ চৌধুরী বলেন, আয়কর রিটার্নের মূল কপি জমা না থাকায় নির্বাচন কমিশন মনোনয়নপত্র স্থগিত রেখেছিল। তবে বিষয়টিকে কেন্দ্র করে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আমার মনোনয়নপত্র বাতিল হয়েছে এমন অপপ্রচার চালানো হয়। আল্লাহর অশেষ রহমতে সেই ষড়যন্ত্র সফল হয়নি। প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পর নির্বাচন কমিশন আজ আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আশফাক আহমদ চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন।মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। মনোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়ার ফলে সিলেট আসনে নির্বাচনী মাঠে বিএনপির প্রার্থী হিসেবে ফয়সল আহমদ চৌধুরীর অবস্থান আরও দৃঢ় হলো বলে মনে করছেন নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১০

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১১

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১২

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৪

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৫

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৬

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৭

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৮

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৯

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

২০