১১ জানুয়ারী ২০২৩, ১২:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিডি চয়েসের ৭টি ইউটিউব চ্যানেল হ্যাকড

সিডি চয়েসের ৭টি ইউটিউব চ্যানেল হ্যাকড

দেশের বিনোদন নির্ভর জনপ্রিয় ইউটিউব চ্যানেল প্রোডাকশন হাউস সিডি চয়েসের (CD Choice) মূল চ্যানেলসহ ৭টি হ্যাকড হয়েছে। মূল কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে নেই চ্যানেলটি। প্রায় আড়াই কোটি সাবস্ক্রিপশন রয়েছে সিডি চয়েসের ওই চ্যানেলে। সিডি চয়েসের মূল চ্যানেলটিতে বর্তমানে প্রায় ১০ হাজারের বেশি ভিডিও রয়েছে যার সাবস্ক্রাইবার রয়েছে প্রায় আড়াই কোটি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হ্যাকাররা সিঙ্গাপুর থেকে এই কাজ করতে পারে। এদিকে হ্যাকাররা কোনো বার্তা দেয়নি এবং অপ্রীতিকর কোনো কন্টেন্টও প্রকাশ করেনি। জানা গেছে, বুধবার (১১ জানুয়ারি) বিকাল ৫টার দিকে সিডি চয়েসের এই চ্যানেলটি নিজেদের হাত ছাড়া হয়। প্রতিষ্ঠানটি বলছে, চ্যানেলগুলো উদ্ধারে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

মূল চ্যানেল সিডি চয়েজের নাম বদল করে হ্যাকাররা চ্যানেলটির নাম দেয় ‘Tesla Live’।

হ্যাকিংয়ের বিষয়টি নিশ্চিত করে চ্যানেলটি উদ্ধারে কাজ চলছে বলে সামাজিক মাধ্যমে জানান সিডি চয়েসের কন্টেন্ট স্পেশালিস্ট আপেল আকবর।

আপেল তার ব্যক্তিগত ফেসবুক হ্যান্ডেলে লিখেন, ‘সকল দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সবাই অবগত আছেন যে, আমাদের সিডি চয়েস (CD Choice) এর সকল ইউটিউব চ্যানেল হ্যাকড হয়েছে। গতকাল রাত থেকেই আমরা আমাদের চ্যানেল গুলো নিয়ে ইউটিউব (YouTube) টিমের সাথে কাজ করছি এবং আপনাদের আশ্বস্থ করছি যে, আমাদের সকল চ্যানেল এখন হ্যাকার মুক্ত। শুধু মাত্র সময়ের অপেক্ষা, ইউটিউব টিম আমাদের চ্যানেল গুলো নিয়ন্ত্রণ নিয়েছে এবং আমাদের কাছে চ্যানেল গুলো হস্তান্তরের সকল প্রক্রিয়া চলছে। আশা করি খুব দ্রুত আমাদের সকল দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের কাছে সিডি চয়েস ইউটিউব চ্যানেলগুলো প্রকাশ করতে পারবো।

ধন্যবাদ আপনাদের, যারা আমাদের পাশে ছিলেন এবং সাহস ও সহযোগিতা করেছেন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা ইউটিউব টিম’।

আপেল আকবর বাংলাভিশনকে বলেন, চ্যানেলগুলো উদ্ধারে যথেষ্ট অগ্রগতি হয়েছে। তবে যেহেতু চ্যানেলের নাম পরবতর্ন করা হয়েছে,  নাম ফিরে পেতে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের সাথে কাজ চলছে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিযানে নতুন ইতিহাস গড়ে দেশে ফিরছে মার্কিন রণতরি ‘ইউএসএস ফোর্ড

ডেমোক্রেটিক পার্টি লিডার ড. নাজ হাসান শাহীনের আমন্ত্রণে সভা ও ডিনারপার্টি অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের স্মারক পাসপোর্টে যুক্ত হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের ছবি

বাংলাদেশের মিডিয়া জগতের কিংবদন্তী কলম সৈনিক সৈয়দ আবদাল আহমেদ প্রধান তথ্য কর্মকতা হলেন প্রবাসী সাংবাদিক তুহিনের অভিনন্দন

নিউইয়র্কের আকাশে এয়ার ট্যাক্সি, ভবিষ্যৎ পরিবহনে বড় পরিবর্তনের ইঙ্গিত

যুক্তরাষ্ট্রে বিজ্ঞান খাতে আলোড়ন, বোর্ডের সব সদস্য বরখাস্ত

প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত

ট্যাক্স রিফান্ড বৃদ্ধি ও বাজারে উত্থান নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রচার

শিক্ষার্থী সুরক্ষায় কড়া নজরদারি, ডেট্রয়েট স্কুলে মুখ শনাক্তকরণ প্রযুক্তি চালু

বর্নিল আয়োজনে মিশিগানে বৈশাখী উৎসব উদযাপন

১০

যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসা তিন বছরের জন্য বন্ধের প্রস্তাব, অনিশ্চয়তায় লাখো বিদেশি কর্মী

১১

মিশিগানে বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি নিয়ে নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ, নতুন নেতৃত্বের দাবিতে সংবাদ সম্মেলন

১২

মেট্রো ডেট্রয়েটে বাংলাদেশি কমিউনিটির উত্থান, অর্থনীতি ও আবাসনে নতুন শক্তি

১৩

বন্ড বাজারে বড় বিনিয়োগ, মার্চে ৫১ মিলিয়ন ডলার খরচ ট্রাম্পের

১৪

হোয়াইট হাউসে হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ, বার্তা দিলেন রাষ্ট্রপ্রধানরা

১৫

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ দেখতে যাওয়ায় রেড অ্যালার্ট জারি মানবাধিকার সংগঠনের

১৬

বড়লেখায় কালবৈশাখীর তান্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৭

শিশুদের ম্যালেরিয়া চিকিৎসার ওষুধে প্রথমবার অনুমোদন দিল ডব্লিউএইচও

১৮

যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসা বন্ধের তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ

১৯

ফ্লোরিডায় দুই ডক্টরাল শিক্ষার্থীর মৃত্যু, লিমনের রুমমেটের বিরুদ্ধে খুনের অভিযোগ

২০