২ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সব বাঁধা পেছনে ফেলে এগিয়ে ইয়াসির চৌধুরী নাদিম

ইয়াসির চৌধুরী নাদিম

ইয়াসির চৌধুরী নাদিম মিশিগানের রিয়েল এস্টেট ব্যবসায় জনপ্রিয় মুখ। তাঁর কোম্পানি যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে প্রপার্টি ক্রয় ও বিক্রয়ে বেশ সুনামের সাথে কাজ করছে। তাছাড়া কমিউনিটিতে বাঙালি হোম ওনারশিপ বাড়ানোর জন্যও তাঁর কোম্পানি কাজ করে থাকে।

পিতা মরহুম জিয়াউল ইসলাম চৌধুরী, মাতা বেগম সুলেহা চৌধুরী এবং স্ত্রী আয়েশা জাহান শিখার অনুপ্রেরণা ইয়াসির চৌধুরী নাদিমের পথচলায় গতি এনেছে। ইয়াসির চৌধুরী নাদিমের তিন ছেলেমেয়ে, ছেলে আরিয়ান চৌধুরী, আয়ান চৌধুরী, মেয়ে আরিবা চৌধুরী।

১৯৯৮ সালে বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করার পর সিলেটের খ্যাতনামা বিদ্যাপীঠ মদন মোহন কলেজ থেকে এইচএসসি এবং ২০০৬ সালে একাউন্টিং এ অনার্স শেষ করেন। তিনি সিলেটের লিডিং করেন। ইউনিভার্সিটি থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-এ এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন। ২০১৯ সালে মিশিগান ইনস্টিটিউট অব রিয়েল এস্টেট থেকে কোর্স সম্পন্ন করে লাইসেন্স গ্রহণ করেন।

রিয়েল এস্টেট পেশায় যুক্ত হওয়া সম্পর্কে তিনি জানান, এ পেশায় যুক্ত হওয়ার আগে তার রিয়েল এস্টেটে কিছু রেন্টাল প্রোপার্টিজ ছিল। সেই থেকে রিয়েল এস্টেট কাজ করার অভিজ্ঞতা হয়। বৃহৎ পরিসরে ২০১৯ সালে পুরোপুরি রিয়েল এস্টেট পেশায় নিজেকে যুক্ত করেন তিনি।

রিয়েল এস্টেট পেশায় আসার আগে তিনি একটি মাল্টিন্যাশনাল কোম্পানির ফাইন্যান্সিয়াল বিভাগের একজন এক্সিকিউটিভ অফিসার হিসেবে কাজ করেন। তারপরে অটো মেনুফেকচারিং কোম্পানিতে কোয়ালিটি টেকনিশিয়ান হিসেবে কিছুদিন কাজ করেন। সর্বোপরি এসব অভিজ্ঞতা তাকে একজন দক্ষ রিয়েলেটর হিসেবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছে। ব্যবসায়ের অন্যান্য খাতের মত রিয়েল এস্টেটে কিছু চ্যালেঞ্জ রয়েছে।

গিয়ে এখনো পর্যন্ত তিনি নানা ধরণের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছেন। তিনি মনে করেন এক্ষেত্রে সবচেয়ে বড় ধরনের চ্যালেঞ্জ হচ্ছে বাড়িঘরের স্বল্পতা। তবে তার মতে এই মুহূর্তে আরো যে সকল বাধা আছে সেগুলো হলো টেকনোলজির অভাব, কাজের ধারাবাহিকতা পাওয়া যায় না। পাশাপাশি অর্থনৈতিক সংকট তো আছেই।

সাধারণত এসব ক্ষেত্রে লড়াইটা একাই চালিয়ে যেতে হয় সেক্ষেত্রে ইয়াসির চৌধুরী নাদিম তাঁর পরিবার ও বন্ধু-বান্ধবদের কাছে পেয়েছেন এবং তাদের সহযোগিতা ও অনুপ্রেরণায় তিনি সফলতার পথপানে এগিয়ে চলছেন। অজস্র ব্যস্ততা থাকা সত্ত্বেও তিনি চেষ্টা করেন পরিবারের সাথে সময় কাটাতে। নিজেকে উজ্জীবিত করতে তিনি পরিবারের সান্নিধ্য উপভোগ

পেশাগত ক্ষেত্রে সফলতার জন্য তিনি গর্বের সাথে বলেন, “আমার মায়ের দোয়া ও ভালোবাসা, আমার স্ত্রীর অনুপ্রেরণা সর্বদা আমাকে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সহযোগিতা করেছে। তাছাড়া আমাদের স্বামী-স্ত্রীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া খুবই ভালো। এজন্য এটা সম্ভব হয়েছে বলে আমি মনে করি। তাছাড়া আমার ক্লায়েন্ট যারা আমাকে বিশ্বাস করে, তারাও আমার কাজের ক্ষেত্রে বিশাল অনুপ্রেরণা।”

বর্তমান পরিস্থিতিতে রিয়েল এস্টেট ব্যবসার অবস্থা খুবই ভালো। করোনাভাইরাস মহামারির পর থেকে রিয়েল এস্টেট মার্কেট অনেকাংশে ঘুরে দাঁড়িয়েছে, যা খুবই ইতিবাচক দিক। তাই বর্তমানে এই পেশায় যুক্ত হতে যারা আগ্রহী তাদের প্রতি পরামর্শ দেন ইয়াসির চৌধুরী নাদিম। তিনি বলেন, এই পেশায় আসতে সততা এবং বিজ্ঞ হতে হবে। রিয়েল এস্টেট ক্রয়-বিক্রয় প্রক্রিয়া সম্পর্কে যথাযথ অভিজ্ঞতা এবং জ্ঞান থাকতে হবে। অবশ্যই ক্রেতাদের প্রতি দায়িত্ববোধ থাকতে হবে। রিয়েল এস্টেট মার্কেট সম্পর্কে এসকল চ্যালেঞ্জ সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, এ পেশায় কাজ করতে স্পষ্ট জ্ঞান থাকা এবং এই বিষয়ে পড়াশোনা থাকাটা খুবই প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১০

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১১

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১২

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৩

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৪

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৫

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৬

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৭

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৮

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

১৯

নবীনদের বরণ, গ্র্যাজুয়েটদের বিদায়: ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে বিজিএসএ’র যাত্রা শুরু

২০