বাংলা সংবাদ ডেস্ক
২৩ জানুয়ারী ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রিয়েলেটর হাসান আলী কঠোর পরিশ্রমে সময়কে করেছেন জয়

ব্যবসায় ক্যারিয়ার গড়া হাসান আলী কঠিন সময়কে জয় করেছেন নিজের প্রজ্ঞা ও মেধা দিয়ে। বাংলা সংবাদ পত্রিকার সঙ্গে নিজের একান্ত অনুভূতিগুলো ব্যক্ত করেছেন। তার চুম্বক অংশ পাঠকদের জন্য এখানে তুলে ধরা হলো।

 

আপনার সম্পর্কে জানতে চাই

আমি হাসান আলী, একজন আমেরিকান রিয়েলেটর ব্যবসায়ী। আমার দেশের বাড়ি সিলেটের ছাতক, বাংলাদেশে যেটিকে লন্ডন হিসেবে সবাই চেনে। সেখানেই আমার শৈশব থেকে বেড়ে ওঠা। দেশে আমার পড়াশোনার পরিধি শুরু হওয়ার আগেই শেষ হয়ে যায়। আমার প্রাথমিক শিক্ষা জীবন শেষ করার পর নতুন বাজার উচ্চ বিদ্যালয়ে ভর্তি হই, কিন্তু মেট্রিক পর্যন্ত আমার পড়াশোনার ইতি টানতে হয়। স্বপ্ন পূরণের জন্য পাড়ি জমাই আমেরিকায়।

 

আপনার কর্মজীবনের শুরুটা কিভাবে?

আমেরিকায় আসার পরে প্রথমে ওয়েল কমিউনিটি ক্লিয়ার থেকে আমার নতুন ধাপ শুরু হয়। মূলত সেখানেই আমার স্বপ্নের পরিধি বিস্তার লাভ করে।

 

চাকরি রেখে কেন ব্যবসাকে বেছে নিলেন?

চাকরি করার প্রতি আমার কোন আগ্রহ ছিলো না। শুরুর দিকেই ইচ্ছে ছিলো চাকরি করবো না, এমনকি প্রথম দিকে পুরাতন বাড়ি কিনে বিক্রি করতাম, পরবর্তীতে আস্তে আস্তে লাইসেন্স পাই, আর এখন সবর্দা রিয়েলেটর হিসেবে পরিচিত লাভ করি। চাকরি থেকে ব্যবসা ভালো, কেননা এখানে স্বাধীনভাবে কাজ করা যায়, কারো উপর নির্ভর করতে হয় না।

 

রিয়েলেটর ব্যবসার শুরুটা কেমন ছিলো?

শুরুর দিকে সবারই একটু হিমশিম খেতে হয়। কিভাবে কোথা থেকে শুরু করবো, যদিও আমারও একই অবস্থা ছিলো। ২০০৯ সালে তখন বেশি কাজ ছিলো না, বিশেষ করে বাঙালিদের জন্য কঠিন ছিলো, কিন্তু ৬-৭ মাস যাওয়ার পর একটু উন্নতির দিকে যায়।

 

আপনার ব্যবসার বর্তমান অবস্থা এবং ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে চাই?

রিয়েলেটর ব্যবসার বর্তমান অবস্থা আলহামদুলিলাহ ভালো। বর্তমানে আমাদের মার্কেটিং এর বেশি পরিচিতি আসে বাঙালি কমিউনিটি থেকে, যদিও শুরুর দিকে জিলো থেকে লিড কিনতাম, তবে বেশির ভাগ এখন বাঙালি কমিউনিটি থেকেই আসে।

 

 

আপনার কোম্পানির যাত্রার শুরুটা সম্পর্কে জানতে চাই?

কোম্পানির সাথে আমার পথ চলা শুরু হয় ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রায় দশ বছরের পথচলা রিয়েল এস্টেট এডভারটাইজার। সেখান থেকেই আমার পথচলা শুরু।

 

প্রতিবছরই কোন দিকে যাচ্ছে?

বর্তমানে উন্নতির দিকে যাচ্ছে।

 

উক্ত পেশায় অনুপ্রেরণা কার মাধ্যমে?*

অনুপ্রেরণার বলতে আমার কাছের বন্ধু আফ্রিদি মিনহাজ। সে আমার অনুপ্রেরণা। তার পাশাপাশি মা, বাবা আর স্ত্রী আমার অনুপ্রেরণা।

 

কর্ম জীবনের কোন পুরস্কার বা সম্মাননা আছে কি?

আসলে তেমন কিছু সম্মাননা নেই, তবে এই পর্যন্ত আসতে পেরেছি সেটাই আমার জন্য বড় সম্মাননা।

 

আপনার জীবনের আনন্দময় ও দুঃখের স্মৃতি সম্পর্কে জানতে চাই।

আমার, না সকল বাঙালিদের শুরুর দিকে যে কঠিন সময় পার করতে হয় তা হলো ৪-৫ মাস কাজ না পেয়ে বসে থাকা, আর সবচাইতে কষ্টের বিষয় হচ্ছে লাইনে দাঁড়ানো, যেটা খুব কষ্টের। আনন্দের দিন ছিলো প্রথম কাজ সম্পন্ন করা এবং সেই টাকা তুলে নিজের কাজে ব্যয় করা।

 

নতুনদের জন্য আপনার পরামর্শ কি?

নতুন যারা আসতে তাদেরকে স্বাগত জানাই। এই পেশায় সমস্যা হলো লোন আর ট্যাক্স নিয়ে ঝামেলা পোহাতে হয়। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে একাগ্রতার সাথে এখানে লেগে থাকতে হবে।

 

বাংলা সংবাদ সম্পর্কে কিছু বলুন?

মিশিগানে বাঙালিদের নিকট খুবই প্রিয় পত্রিকা হচ্ছে বাংলা সংবাদ। ইতিবাচক সংবাদ পরিবেশনের মধ্যদিয়ে আলাদা স্থান করে নিয়েছে পাঠকের অন্তরে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

আনন্দঘরে বিপুল আনন্দ

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১০

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১১

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১২

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৩

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৪

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৫

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৬

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৭

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

১৮

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে কোন কৌশলে ওয়াশিংটনের ওপর চাপ বাড়াচ্ছে ইরান

১৯

ট্রাম্প অর্গানাইজেশনের হিসাব বন্ধের কারণ জানাল ক্যাপিটাল ওয়ান

২০