বাংলা সংবাদ ডেস্ক
১৩ জানুয়ারী ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সংসদে নৃত্য-গীত ও ব্যক্তিপূজার সংস্কৃতি বন্ধের ঘোষণা সালাহউদ্দিন আহমদের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন ‘সামনে আর কোনো গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবে না। আমরা এমন একটি সংসদ বিনির্মাণ করতে চাই, যে সংসদে কেবল মানুষের কথা বলা হবে। বাংলাদেশের উন্নয়নের কথা বলা হবে। বাংলাদেশের গণতান্ত্রিক অধিকারের কথা বলা হবে। যে সংসদে মানুষের জন্য আইন তৈরি করা হবে এবং তার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। 

 

 

আজ মঙ্গলবার দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার মহিলা দলের এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন। উপজেলার চিরিংগা ইউনিয়নের মাছঘাট স্টেশনে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা এমন একটি সংসদ চাই, যে সংসদে সন্ত্রাসীদের জায়গা হবে না। যে সংসদে নৃত্য-গীত হবে না। যে সংসদে শুধু প্রশংসার স্তুতি বাক্যের প্রচলন হবে না। সেই সংসদে বিরোধিতা থাকবে, মানুষের জন্য কথা বলা হবে। এমন একটি সংসদ করে আমরা পৃথিবীর বুকে নজির স্থাপন করতে চাই।

 

 

আগামী দিনের নির্বাচন মানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের নির্বাচন হবে উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, ‘সংসদে মানুষের জন্য আইন প্রণয়ন করা হবে। যাঁর মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা এমন একটা সংসদ চাই, যে সংসদে কোনো রকমের সন্ত্রাসীদের জায়গা হবে না। আগামী নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা কোন দিকে যাবে, সেটা নির্ধারণের নির্বাচন।

 

 

জাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘আগামী দিনের নির্বাচন হবে শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা যে অঙ্গীকার করেছি, যে প্রতিশ্রুতি করেছি, সেটা বাস্তবায়নের জন্য একটা নির্বাচন। আগামী নির্বাচন এই জাতির বাঁক বদলে দেবে। এই জাতির গণতন্ত্রের দৃঢ় ভিত্তির ওপর দাঁড়াবে। সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান আগামী নির্বাচনের মধ্য দিয়ে একটি শক্তিশালী ভিত্তি পাবে।

 

 

চিরিংগা ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক ইয়াছমিন আকতারের সভাপতিত্বে ও সদস্যসচিব ছালেহা বেগমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী, চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, চিরিংগা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আহমদ, সদস্যসচিব শরিফুল আলম প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১০

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১১

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১২

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৩

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৪

২৫০ বছর টিকবে কি যুক্তরাষ্ট্র? প্রশ্ন তুলেছেন ৩৮% মার্কিনি

১৫

মিশিগানে সাবেক এমপি ফরিদ চৌধুরী সরণে দোয়া মাহফিল সম্পন্ন

১৬

ফ্রিল্যান্সিংয়ের নামে ফাঁদ প্রতারকের টোপে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন তরুণ-তরুণীরা

১৭

প্রথমবারের মতো ভ্যাকসিন তৈরি করল এআই, রোগ প্রতিরোধে নতুন আশা

১৮

চার্জে দিয়ে মোবাইল ফোন ব্যবহার করা কতটা নিরাপদ?

১৯

আদালতের সিদ্ধান্তের পর কেনেডি সেন্টার থেকে বাদ ট্রাম্পের নাম

২০