২৯ মে ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংকটময় সময় পার করছে দেশ : সাধারণ জনগণ চায় শান্ত পরিবেশ

বাংলাদেশ এক গভীর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক রূপান্তরের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে দেশ একটি নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রবেশ করেছে, যার মূল লক্ষ্য হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক সংস্কার। কিন্তু সময় যত গড়াচ্ছে তত কঠিন হয়ে উঠছে অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম পরিচালনা। একের পর এক দাবি পূরণ করতে হচ্ছে। অন্যদিকে বিশ্বজনীন নানামুখী চাপও সামলাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এইসব চাপের ভিতর দিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বেশ নাজুক অবস্থানে। “অপারেশন ডেভিল হান্ট” অভিযানে হাজার হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যা রাজনৈতিক প্রতিহিংসার আশঙ্কা তৈরি করেছে।

 

দেশের অর্থনীতি রয়েছে চাপের মুখে। বিশ্বব্যাংকের মতে, ২০২৫ অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধি হ্রাস পেতে পারে। দিন দিন বাড়ছে বেকারত্ব যা উদ্বেগজনক। এছাড়াও খাদ্যে মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলছে। আওয়ামী লীগ সরকারের সময় গণমাধ্যমের ওপর প্রচুর চাপ ছিল, এখন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কিছুটা স্বাধীনতা ফিরে এসেছে। তবে, সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনা এখনও ঘটছে, যা উদ্বেগের বিষয়। ভারত-পাকিস্তান যুদ্ধের রেশ বাংলাদেশেও পড়েছে। বেশ উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কে যা আমরা কখনো প্রত্যাশা করিনা।
জাতিসংঘের মহাসচিব বাংলাদেশ ঘুরে গেলেও রোহিঙ্গা সংকট সমাধানে ভালো পদক্ষেপ দেখা যায়নি বরং মিয়ানমারের সঙ্গে সম্পর্কে কিছুটা অবনতি ঘটেছে। কবে এই সংকট কাটিয়ে উঠবে বাংলাদেশ তা বলা মুশকিল!

 

এদিকে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি নির্বাচনের তাগিদ দিচ্ছে প্রতিনিয়ত। বাংলাদেশের সেনাবাহিনী প্রধানও একই সুরে জানালেন “ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত।” সুতরাং ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়টি বেশ গুরুত্ব পেয়েছে।
রাজপথ ঘেরাও করে প্রায় প্রতিদিন চলছে বিভিন্ন সংগঠন সংস্থার হরেক রকমের আন্দোলন। কখনও কখনও দাবি আদায়ও হচ্ছে। নতুন রাজনৈতিক দল গঠনের হিড়িক দেখা যাচ্ছে।
এককথায় চরম অস্থিরতা আমরা লক্ষ্য করছি বিভিন্ন অঙ্গনে যা কাম্য নয়। আমাদের প্রত্যাশা পরিপূর্ণ গণতন্ত্রের আলোয় উদ্ভাসিত হবে আমাদের স্বদেশ।
অথচ বাংলাদেশ এখন সংকটময় সময় পার করছে যা করার কথা ছিলনা। বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং সামাজিক সংহতি নিশ্চিত করা জরুরি। সবার অংশগ্রহণে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, গণমাধ্যমের স্বাধীনতা, এবং ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা সুনিশ্চিত করা প্রয়োজন। এছাড়া, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করাও দরকার।
আমরা মনে করি এই সংকটময় সময় দ্রুত কেটে যাবে এবং সকল রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টায় বাংলাদেশ একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

১

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

২

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৩

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

৪

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৫

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

৬

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

৭

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

৮

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

৯

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১০

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১১

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১২

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৩

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১৪

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৫

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

১৬

ইতিহাস গড়ল স্টারশিপ প্রথম কক্ষপথে পৌঁছে ২৬টি স্যাটেলাইট স্থাপন

১৭

সৌদিতে বাংলাদেশি জনশক্তির সুযোগ কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির

১৮

নিউইয়র্কে সরকারি চাকরির আবেদন সহজ করতে ‘জবস এনওয়াইসি সেন্টার’

১৯

বাংলাদেশকে সুখবর দিল যুক্তরাষ্ট্র

২০