১৪ জানুয়ারী ২০২৩, ৮:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শুধু খেজুর বিলিয়ে ইজতেমায় যৌতুকবিহীন ৭০ বিয়ে সম্পূর্ণ

মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় এবার ব্যতিক্রম আয়োজন অনুষ্ঠিত হয়েছে। চলতি এ আসরে শুধু খেজুর বিলিয়ে যৌতুকবিহীন ৭০টি বিয়ে সম্পন্ন হয়েছে। এ অনুষ্ঠানে কেবল মেয়েপক্ষের একজন অভিভাবক আর ছেলের উপস্থিতেই এ বিয়েগুলো সম্পন্ন হয়।

শনিবার (১৪ জানুয়ারি) সকাল থেকেই অভিভাবকরা পাত্র-পাত্রীদের নাম তালিকাভুক্ত করাতে শুরু করেন। পরে বাদ আসর মূল বয়ান মঞ্চে ভারতের মাওলানা যুহাইরুল হাসান বিয়ে পড়ান। ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়কারী মুফতি জহির ইবনে মুসলিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে ইজতেমায় এসে জনৈক লোকমান হোসেন সত্তর হাজার টাকা দেনমোহরে যৌতুকবিহীন বিয়ে করেন। বিয়ে শেষে লোকমান হোসেন বলেন, ‘যৌতুকবিহীন বিয়ে করেছি। মেয়ে পক্ষ থেকে মেয়ের বাবা (শ্বশুর) এসেছেন। বিয়ের আগে দেনমোহরের টাকা পরিশোধ করেছি। ইজতেমা ময়দানে এসে বিয়ে সম্পন্ন করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। নিশ্চিত, আল্লাহ আমাদের কবুল করবেন।’

সকল বিয়ে সম্পন্ন হওয়ার পর নব দম্পতিদের জন্য মোনাজাত করা হয়। এ সময় মূল বয়ান মঞ্চের আশপাশের মুসল্লিদের খেজুর বিতরণ করা হয়।

রোববার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগানে ১৫ আগস্ট শুরু হচ্ছে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল

মিশিগানে আম-কাঁঠালি উৎসবে বাঙালির মিলনমেলা

মিশিগানে মুনার দাওয়াহ কনফারেন্স অনুষ্ঠিত অংশ নেন হাজারো মানুষ

৬১% মার্কিনি চান সামাজিক মাধ্যম কোম্পানিগুলোর ওপর বাড়ুক নজরদারি

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

১০

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

১১

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

১২

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

১৩

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১৪

আনন্দঘরে বিপুল আনন্দ

১৫

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৭

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৮

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৯

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

২০