বাংলা সংবাদ ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৪, ৩:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষককে হেনস্তায় ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার

ঢাকা কলেজের আবাসিক হলের সিট ইস্যুতে শিক্ষককে আটকে রেখে হেনস্তার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

 

সোমবার (২৩ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা কলেজ শাখার সহসভাপতি সিরাজ উদ্দিন বাবু ও সহ সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন জেমিনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করে। জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে তাদের সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্যও নির্দেশনা প্রদান কর হয় প্রেস বিজ্ঞপ্তিতে। এর আগে, রোববার (২২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ঢাকা কলেজের অডিটোরিয়ামে আবাসিক হলের পূর্ব নির্ধারিত তালিকা অনুযায়ী সিট না পাওয়ায় সাউথ হলের প্রভোস্ট অধ্যাপক আনোয়ার মাহমুদকে আটকে রেখে হেনস্তার অভিযোগ উঠে।

 

এ ঘটনায় ফেসবুকে ছড়িয়ে পরা ভিডিওতে দেখা যায়, একদল তরুণ বারবার শিক্ষকের দিকে তেড়ে যাচ্ছেন। হাত ধরে টানাটানি করছেন। উত্তেজিত কণ্ঠে শিক্ষককে মারতে যাচ্ছেন কয়েকজন। একপর্যায়ে ওই শিক্ষককে ঘটনাস্থল থেকে চলে যেতে দেখা যায়। তাদের মধ্যে ছাত্রদলের পদধারী কয়েকজন নেতাও রয়েছেন। এদের মধ্যে নেতৃত্ব দিচ্ছেন মো. সাজ্জাদ হোসেন জেমিন। বর্তমানে তিনি ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রদল নেতা জেমিনের নেতৃত্বে সাউথ হলের প্রভোস্ট আনোয়ার মাহমুদকে অফিস রুম থেকে অডিটোরিয়ামে ডেকে আনা হয়। তার পছন্দ অনুযায়ী সিট না দেওয়ায় সেখানে আনোয়ার স্যারের সঙ্গে খুবই বাজে ব্যবহার করেন। একপর্যায়ে মারমুখী আচরণ করেন। তবে তাকে বারবার শান্ত করার চেষ্টা করেন উপস্থিত ছাত্রদলেরই কিছু নেতাকর্মী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা

টেক্সাসের স্কুলে অভিবাসী শিক্ষক নিয়োগ নিষিদ্ধ চান গভর্নর

আটলান্টিক সিটিতে ‘ব্লক বাই ব্লক’ অনুষ্ঠানে প্রাণের আমেজ

নিউজার্সিতে ডা. নির্মল চন্দ্র গঙ্গোপাধ্যায়ের স্মরণে সান্ধ্য আসর

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় ৩০ বছরের সবচেয়ে ভয়াবহ বন্যা, নিহত ৫

গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বুলেটিন

খানক্বায়ে ইমাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রে ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি ২৫ ডলার করার পথে নতুন বিল

উৎসবমুখর আয়োজনে বড়লেখা সোসাইটি অব মিশিগানের নতুন নেতৃত্বের অভিষেক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

১০

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনে ৮ জনের প্রতিদ্বন্দ্বিতা

১১

যুক্তরাষ্ট্রের ঋণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল, মাথাপিছু বোঝা প্রায় ১ লাখ ১৭ হাজার ডলার

১২

ইতিহাস গড়লেন আয়েশা ওয়াহাব, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম আফগান-আমেরিকান

১৩

কিমের সঙ্গে বৈঠকে ট্রাম্পের আগ্রহ, জবাবে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

১৪

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বেআইনি ও ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান

১৫

ইরান সংঘাতে ৭৫০ জনের বেশি মার্কিন সেনা আহতের তথ্য

১৬

অবৈধ অভিবাসীদের কর সুবিধা ঠেকাতে নতুন প্রস্তাব আইআরএসের

১৭

যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়াল ৪০ লাখ কোটি ডলার, বাড়ছে অর্থনৈতিক সংকটের শঙ্কা

১৮

মার্কিন সিনেটে প্রথম মুসলিম সদস্য হওয়ার পথে আবদুল এল-সাইদ

১৯

গ্রিন কার্ডধারীদের জন্য সতর্কতা, ৩ ভুলে তৈরি হতে পারে জটিলতা

২০