৫ এপ্রিল ২০২৩, ৮:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লাখ টাকায় বঙ্গবাজারের একটি পোড়া লুঙ্গি কিনলেন তাহসান খান

ছবিঃ সংগৃহীত

রাজধানীর বঙ্গবাজারে স্মরণকালের ভয়াবহতম অগ্নিকাণ্ডের ঘটনায় দুই হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। এ ছাড়া বঙ্গবাজার মার্কেটের আড়াই হাজারসহ আশপাশের মার্কেটের প্রায় ৫ হাজার দোকান আগুনে পুড়ে গেছে। ধূলিসাৎ হয়েছে লাখো মানুষের স্বপ্ন।

এমন দুর্বিসহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছেন সামর্থ্যবান মানবিক মানুষ ও বিভিন্ন দাতব্য সংস্থা। তাদের সঙ্গী হলেন দেশের সংগীত তারকা ও অভিনেতা তাহসান খান।

এই সংগীত তারকা ও অভিনেতা পুড়ে যাওয়া একটি লুঙ্গি লাখ টাকায় কিনেছেন। এই কাজের বিষয়টি জানিয়েছে একুশে পদকপ্রাপ্ত মানবিক ফাউন্ডেশন বিদ্যানন্দ। এই টাকা যাবে ক্ষতিগ্রস্ত দোকানিদের সহায়তায়।

বুধবার দুপুরে বিদ্যানন্দের পেইজ থেকে জানানো হয় ,জনপ্রিয় শিল্পী তাহসান বঙ্গবাজারের পোড়া লুঙ্গির একটা কিনে নিয়েছেন এক লাখ টাকায়! যে টাকা পৌঁছে দেওয়া হচ্ছে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে। অনেক তারকা ব্যক্তিত্বের অনুরোধ আসছে বিদ্যানন্দে। সবাই সংগ্রহে রাখতে চান কিছু কাপড়।’

তাহসানের এই মানবিক কাজে মুগ্ধতা জানাচ্ছেন তার ভক্ত ও নেটিজেনরা। দেশ ও মানুষের সংকটে রাষ্ট্রের পাশাপাশি তারকাদেরও এগিয়ে আসা উচিত বলে মনে করছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

ইনস্টাগ্রামের এডিটসে নতুন ফিচার, মিলবে দ্বিভাষিক ক্যাপশন ও এআই সহকারী

আনচেলত্তির নেইমার-সিদ্ধান্ত ভুল, দাবি ব্রাজিলের সাবেক তারকার

২০ বছর পর গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

বাংলা সাহিত্য পরিষদ ইউএসএর সাহিত্য আসর অনুষ্ঠিত

খামেনির শেষ বিদায়ে বাংলাদেশি প্রতিনিধিদলের উপস্থিতি, কৃতজ্ঞতা জানাল ইরান

বাকার উদ্যোগে আলাপন ও নৈশভোজ; চার বিশিষ্ট সমাজকর্মীকে সংবর্ধনা

মিশিগানে বড়লেখা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের বনভোজন সম্পন্ন

স্টুডেন্ট লোনে নতুন অধ্যায়, যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য কী বদলাচ্ছে

ট্রাম্প প্রশাসনের কড়াকড়ি: অস্থায়ী সুরক্ষাপ্রাপ্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ

১০

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর উপলক্ষে শুরু ‘দ্য গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’

১১

সন্ধা নামে : ছন্দা বিনতে সুলতান

১২

চিঠি লিখি, ডাকবাক্সে হয় না ঢালা : আনোয়ার ইকবাল কচি

১৩

বসুধা : অনামিকা নেওয়াজ

১৪

চাবুকের হিস হিস বনাম ফেড়ারেল আইন : ইশতিয়াক রুপু

১৫

উপনিবেশ থেকে পরাশক্তি: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্রগঠনের ইতিহাস

১৬

দারুণ মজা: রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

১৭

ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে রোবট

১৮

ফ্লোরিডা কিজ: প্রবাল দ্বীপ ও ৪২ সেতুর রহস্য

১৯

এক মিনিটে ৩২ ‘টি–শার্ট’ পরে বিশ্ব রেকর্ড

২০