বাংলা সংবাদ, স্পোর্টস ডেস্ক
৭ অক্টোবর ২০২৫, ৪:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লড়াই করেও ইংল্যান্ডের কাছে থেমে গেল বাংলাদেশ নারী দল

নারী বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর সুবর্ণ সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে। কিন্তু হিদার নাইটের ব্যাটে সেই আশার প্রদীপ নিভে যায়। ইংল্যান্ড অধিনায়কের দৃঢ়তায় জয়ের পথ হারিয়ে হতাশায় ম্যাচ শেষ করে বাঘিনীরা।

 

 

নাইটের অপরাজিত ফিফটিতে ৪ উইকেটের হার মানতে বাধ্য হয়েছে বাংলাদেশ। নাইটকে অবশ্য আউটের দুটি সুযোগ পেয়েছিল এবং সফলও হয়েছিল বাংলাদেশ। কিন্তু দুইবারই টিভি আম্পায়ারের সৌজন্যে জীবন পান তিনি। জীবন পাওয়ার পর আর পেছনে তাকাতে হয়নি নাইটকে।

 

 

দলের জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছেন তিনি। তাতে দারুণ লড়াই করেও হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় মারুফ আক্তার-নিগার সুলতানা জ্যোতিদের। ৭৯ রানে অপরাজিত থাকা নাইট দুইবার ক্যাচ দিয়ে বেঁচে যান। ০ ও ১৩ রানে। শেষ পর্যন্ত জয়ের ইনিংসটি সাজিয়েছেন ১ ছক্কা ও ৮ চারে।

 

 

তিনে নামা নাইটকে ম্যাচ বের করে নিতে দারুণ সঙ্গ দিয়েছেন অধিনায়ক ন্যাট সিভার-ব্রান্ট, অ্যালিস ক্যাপসি ও চার্লি ডিন। অধিনায়ক সিভার ব্রান্টের ৩২ রানের বিপরীতে ২০ রান করে ক্যাপসি আউট হলেও অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন ডিন। ৪ মেরে জয় নিশ্চিত করা ডিন ২৭ রানে অপরাজিত থাকেন।

 

মারুফার পেসের তোপে শুরুতে কাঁপছিল ইংল্যান্ড।

 

 

দুই ওপেনারকে দলীয় ২৯ রানের মধ্যে ফেরান বাংলাদেশি পেসার। তৃতীয় উইকেটে সিভার-ব্রান্ট ও নাইট ৪০ রানের জুটি গড়ে ইংল্যান্ডের হাল ধরেন। ফাহিমা খাতুন দলীয় ৯ রানের ব্যবধানে ৩ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচ জয়ের স্বপ্ন দেখান। কিছুক্ষণ পর ক্যাপসিকে আউট করে সম্ভাবনাটা জোরালো করেন সানজিদা আক্তার মেঘলা। কিন্তু বাস্তবে ফল পাওয়া হয় না নাইটের দুর্দান্ত ইনিংসটির কারণে।

 

 

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে সোবহানা মোস্তারির ফিফটিতে ১৭৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। বাংলাদেশের ইনিংসে অ্যাঙ্করের ভূমিকা পালন করা মোস্তারি করেছেন ৬০ রান। তবে শেষ দিকে বাংলাদেশকে চ্যালেঞ্জিং স্কোরটা এনে দেন রাবেয়া খান। ১৫৯.২৫ স্ট্রাইকরেটে ৪৩ রানের ঝোড়ো ইনিংসটি সাজান ৬ চার ও ১ ছক্কায়। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩ ‍উইকেট নেন সোফি এচলেস্টন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১০

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১১

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১২

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৪

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৫

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৭

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৮

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৯

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

২০