বাংলা সংবাদ, স্পোর্টস ডেস্ক
২ নভেম্বর ২০২৫, ৫:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রোনালদোর ছেলের দুর্দান্ত শুরু পর্তুগালের জার্সিতে প্রথম গোল

ক্রিশ্চিয়ানো রোনালদোর উত্তরসূরি যেন নিজের পথেই হাঁটছেন। কিংবদন্তি ফুটবলারের ১৫ বছর বয়সী পুত্র ক্রিস্টিয়ানো জুনিয়র পর্তুগালের অনূর্ধ্ব–১৬ দলের হয়ে প্রথম গোল করেছেন। তুরস্কের উপকূলীয় শহর আনতালিয়ায় ওয়েলসের বিপক্ষে ফেডারেশনস কাপের ম্যাচে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করে বাবার পথ অনুসরণ করলেন তরুণ রোনালদো।

 

 

জুনিয়রের গোলে শুরুতে লিড নেয় পর্তুগাল, যা শেষ পর্যন্ত ৩–০ ব্যবধানে জয়ে রূপ নেয়। ম্যাচের ৪২তম মিনিটে কার্লোস মোইতা এক নিখুঁত থ্রু–পাস দেন, আর সেখান থেকেই ডান পায়ে নিচু শটে বল জালে পাঠান ক্রিশ্চিয়ানো জুনিয়র। এরপর রাফায়েল ক্যাব্রাল করেন জোড়া গোল, একটি ৬৫তম মিনিটে ও অপরটি যোগ করা সময়ে।

 

 

এই জয়ে ফেডারেশনস কাপে টানা দ্বিতীয় জয় তুলে নিল পর্তুগাল অনূর্ধ্ব–১৬ দল। এর আগে তারা স্বাগতিক তুরস্ককে ২–০ গোলে হারিয়েছিল। তবে সবার নজর ছিল এক তরুণের দিকেই—‘ক্রিস্টিয়ানিনহো’, যিনি ধীরে ধীরে “রোনালদোর ছেলে” পরিচয়ের বাইরে নিজের নাম তৈরি করতে শুরু করেছেন।

 

 

ক্রিশ্চিয়ানো জুনিয়রের ফুটবল শিক্ষার পথটিও বাবার মতোই আন্তর্জাতিক। রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের বয়সভিত্তিক দলে খেলার পর বর্তমানে তিনি খেলছেন সৌদি আরবের আল–নাসরের একাডেমিতে—যেখানে খেলছেন তার বাবা রোনালদোও।

 

 

পুত্রের প্রতিভা নিয়ে রোনালদো সবসময়ই ইতিবাচক হলেও সচেতনও বটে। তিনি এক সাক্ষাৎকারে বলেন, ‘সে অনেক প্রতিযোগিতামূলক, ছোটবেলায় আমিও এমন ছিলাম। হারতে পছন্দ করে না। আমি ওর ওপর অতিরিক্ত চাপ দিই না, কারণ সে ইতিমধ্যেই ‘ক্রিশ্চিয়ানোর ছেলে’ হওয়ার চাপের মধ্যে আছে। ওর ভুল করার সুযোগ থাকুক—আমি শুধু চাই, ভবিষ্যতে সে একজন পেশাদার খেলোয়াড় হয়ে উঠুক।’

 

 

এ বছরই ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত ভলাতকো মার্কোভিচ টুর্নামেন্টে পর্তুগালের অনূর্ধ্ব–১৫ দলের হয়ে দুই গোল করে দলকে শিরোপা এনে দিয়েছিলেন জুনিয়র।

 

 

বাবার উত্তরাধিকার বয়ে নেওয়া সহজ নয়। ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতা রোনালদো (২২৫ ম্যাচে ১৪৩ গোল) পর্তুগালকে এনে দিয়েছেন ইউরো ২০১৬ ও নেশন্স লিগের ২০১৯ ও ২০২৫ শিরোপা। তাই জুনিয়রের তুলনা বাবার সঙ্গে হবেই। তবে আনতালিয়ায় তার এই প্রথম গোল যেন ইঙ্গিত দিচ্ছে—নিজের পথ তিনি আত্মবিশ্বাসের সঙ্গেই শুরু করেছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিতের প্রস্তাব ফের নাকচ মার্কিন সিনেটে

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’, মিশিগানে নির্ধারিত শিডিউল ঘোষণা

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর অন্তর্ভুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান

মৌলভীবাজারবাসীর দুই কমিটি ভেঙে ঐক্যের বার্তা, মিশিগানে গঠিত নতুন নেতৃত্ব

যুদ্ধ পরিস্থিতি অবনতির আশঙ্কায় বিশ্ব অর্থনীতিতে ধাক্কার সতর্কবার্তা: আইএমএফ

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের ওপর হামলা, সোস্যাল মিডিয়ায় নিন্দার ঝড়

ভারতের আধিপত্যে প্রশ্নের মুখে বিশ্ব ক্রিকেট, মোস্তাফিজ ইস্যুতে সমালোচনা

কমলগঞ্জে দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ১৪৩৩ উদযাপিত হয়

বড়লেখায় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা

নিউইয়র্কে বৈশাখী উৎসব: “ABCH পটলাক পান্তা ইলিশ”-এ প্রবাসীদের মিলনমেলা

১০

কানাডার এমপি হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম

১১

হরমুজ প্রণালি অবরোধে যুক্তরাষ্ট্রকে সমর্থন দেবে না ন্যাটো

১২

যিশু খ্রিস্টের সঙ্গে নিজের তুলনা টানলেন ট্রাম্প

১৩

কমলগঞ্জে উন্নয়নের জোয়ার: ৩ টি সড়ক ও ১টি খাল খনন কাজের উদ্বোধন

১৪

গেম খেলার দক্ষতাই চাকরি! বিমান নিয়ন্ত্রণে নতুন ভাবনা যুক্তরাষ্ট্রের

১৫

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিলেন রাহেনা বেগম

১৬

জাহাজ চলাচলে নতুন বিধি, হরমুজ ঘিরে ট্রাম্পের ঘোষণা

১৭

নাগরিকত্ব নীতিতে কড়াকড়ি, জন্মসূত্রের সুবিধা বন্ধে ট্রাম্প

১৮

মার্কিন–ইরান বৈঠক পৌঁছেছে গুরুত্বপূর্ণ পর্যায়ে

১৯

ইরান–যুক্তরাষ্ট্র বৈঠক: আলোচনায় পাঁচ বড় প্রশ্ন

২০