বাংলা সংবাদ ডেস্ক
৯ নভেম্বর ২০২৫, ৫:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ম্যানসিটির দাপট: গার্দিওলার ১,০০০তম ম্যাচ স্মরণীয় করে রাখল

ফুটবল ম্যানেজার হিসেবে নিজের ১,০০০তম ম্যাচটা একেবারে স্মরণীয় করে রাখলেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। প্রিমিয়ার লিগে শিরোপা দৌড়ে টিকে থাকতে লিভারপুলের বিপক্ষে জেতার দরকার ছিল আর সেই কাজটিই গার্দিওলার দল করল একেবারে অনায়াসে।

 

ইত্তিহাদে  এই ম্যাচে লিভারপুলকে ৩–০ গোলে উড়িয়ে দিয়েছে সিটি। এতে আর্সেনালের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান নেমে এসেছে চারতে, আর শিরোপার লড়াই নতুন করে জমে উঠেছে।ম্যাচের শুরু থেকেই সিটি আধিপত্য বিস্তার করে। যদিও ১৫ মিনিটে লিড নেওয়ার সুযোগ এসেছিল পেনাল্টি থেকে, কিন্তু লিভারপুলের গোলরক্ষক জর্জি মামারদাশভিলির হাতে আটকা পড়ে হালান্ডের শট। তবে ২৯ মিনিটে মাতেউস নুনেসের নিখুঁত ক্রস থেকে হালান্ডই তুলে দেন কাঙ্ক্ষিত গোল—এটাই ছিল তার চলতি মৌসুমে ক্লাব ও দেশের হয়ে ২৮তম গোল।

 

লিভারপুলও প্রথমার্ধে একবার জালে বল পাঠিয়েছিল, কিন্তু অ্যান্ডি রবার্টসনের অফসাইডের কারণে বাতিল হয় ভ্যান ডাইকের গোল। এরপর যোগ করা সময়ে সিটির ভাগ্য আরও প্রসন্ন হয়—নিকো গনসালেসের দূরপাল্লার শট ভ্যান ডাইকের গায়ে লেগে দিক বদলে জালে ঢোকে, মামারদাশভিলি তখন ভুলপথে।দ্বিতীয়ার্ধে লিভারপুলের প্রতিরোধ ভেঙে দেন জেরেমি ডোকু। ৬২ মিনিটে ব্রাডলিকে কাটিয়ে দুর্দান্ত কার্ভে শট নিয়ে গোল করেন বেলজিয়ান উইঙ্গার। তার ডান পায়ের কিক মামারদাশভিলিকে সম্পূর্ণ অসহায় করে তোলে।

 

এই জয়ে ম্যানসিটি শুধু তিন পয়েন্টই নয়, আত্মবিশ্বাসও ফিরে পেয়েছে। আর গার্দিওলার জন্য এটি নিখুঁত স্মারক—ম্যানেজারিয়াল জীবনের ১,০০০তম ম্যাচে এমন এক জয়, যা হয়তো তার সেরা অর্জনগুলোর পাশে জায়গা করে নেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিশিগান ডেমোক্র্যাটিক পার্টির ‘বেস্ট অব দ্য ওয়েস্ট ইয়ুথ লিডারশীপ অ্যাওয়ার্ড’ পেলেন তাহমিদ চৌধুরী

১

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহ উচ্চপর্যায়ের বৈঠক

২

সিএনএনসহ তিন সংবাদমাধ্যমের মামলা ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে

৩

যুক্তরাষ্ট্র থেকে ২৫ হাজারের বেশি অভিবাসী তৃতীয় দেশে পাঠানো হয়েছে

৪

মধ্যপ্রাচ্যে মার্কিন নাগরিকদের জন্য নতুন নিরাপত্তা সতর্কতা জারি

৫

মেডিকেইডের ওষুধের দাম কমাতে যুক্তরাষ্ট্রজুড়ে নতুন নীতি ট্রাম্প প্রশাসনের

৬

যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী ভিসায় ১ লাখ ডলারের ফি আরও এক বছর

৭

তিন বছর পর যুক্তরাষ্ট্রে আবার বাড়ল সুদের হার

৮

১৮ সেপ্টেম্বর থেকে গ্রিনকার্ডে নতুন পাবলিক চার্জ নিয়ম

৯

গুগলের বিজ্ঞাপন ব্যবসায় লাগাম, মার্কিন নজরদারিতে প্রতিষ্ঠানটি

১০

বিজিবির অভিযানে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

১১

ডেট্রয়েট থেকে আটলান্টিক সিটি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির বিস্তৃত উপস্থিতি

১২

যুক্তরাষ্ট্রের প্রভাব কমাতে ডলারের বিকল্প খুঁজছে বিভিন্ন দেশ

১৩

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র

১৪

গ্রিন কার্ড স্পনসরশিপে নতুন নিয়ম যুক্তরাষ্ট্রে, যাচাই হবে স্পনসরের ক্রেডিট তথ্য

১৫

সৌদি আরবে ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

ডাকযোগে ভোটের পক্ষে সুপ্রিম কোর্ট, মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের উদ্যোগে বাধা

১৭

যুক্তরাষ্ট্রে অবৈধ ভোটের অভিযোগে ৭ গ্রিন কার্ডধারী গ্রেপ্তার

১৮

ছয় বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়ার হার সর্বোচ্চ

১৯

প্রথমবার প্রকাশ্যে মহাকাশে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

২০