মিশিগানে প্রবাসী বিয়ানীবাজারবাসীর ঐতিহ্যবাহী সংগঠন বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি ইনক, মিশিগানের ২০২৭-২০২৮ মেয়াদের ৩৭ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুস শাকুর খান মাখন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ জাহেদ মাহমুদ আজিজ (সুমন)।
গত রোববার ২৫ অক্টোবর মিশিগানের ওয়ারেন শহরের নিউ রান্নাঘর রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন কমিটির দায়িত্ব নির্ধারণ করা হয়।
মোহাম্মদ তাহের লুৎফরের সভাপতিত্বে এবং নুরুজ্জামান এখলাসের সঞ্চালনায় সভার কার্যক্রম শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন সহীদ মামুন। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং প্রবাসী বিয়ানীবাজারবাসীর মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন কামাল উদ্দিন, মোস্তাক আহমদ, নিজাম উদ্দিন, আব্দুস শাকুর খান মাখন, আজিজ সুমন, সাহেদ আহমদ, রহিম উদ্দিন ও মাহবুবুল আলম আলমগীর।
নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আবু তাহের ছিদ্দিক (বাবুলা), মোঃ বদরুল আলম, আব্বাস উদ্দিন মিয়া, হারুন আলী, ইমান এম খন্দকার ও আব্দুল হাছিব। সহ সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন সেখ বদরুদ্দোজা (জুনেদ) ও সাহেদ আহমদ। সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম আলমগীর এবং সহ সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন ও হিফজুর রহমান।
কোষাধ্যক্ষ কবির আহমদ, সহকোষাধ্যক্ষ আবুল খায়ের (বাবলু), দপ্তর সম্পাদক জাহেদ আহমদ রুবেল, প্রচার সম্পাদক আব্দুল মতিন এবং সহপ্রচার সম্পাদক সয়ফুল ইসলাম। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক খয়রুল ইসলাম এবং সহসাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুল হক। ক্রীড়া সম্পাদক অলিউর রহমান (খোকন) ও সহক্রীড়া সম্পাদক মোঃ রুহুল আমিন রুমন। ধর্মবিষয়ক সম্পাদক ছিদ্দিকুর রহমান এবং আইনবিষয়ক সম্পাদক আফিকুল ইসলাম খান।
সাধারণ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রহিম উদ্দিন, রুবেল আহমদ, গোলাম কিবরিয়া, ইকবাল হোসেন, সাজন চৌধুরী, সিহাবুল ইসলাম, আলী আহমদ, মাসুদ আহমদ, রেয়াউল হাসান, শাহাজান আহমদ, মুমিন আলী, লোকমান হোসেন ও ছাব্বির আহমদ। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রবাসে বিয়ানীবাজারবাসীর মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
মন্তব্য করুন