স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে কালি লেপন করে দিয়েছে দুস্কৃতিকারী । শনিবার (১৮ ফেব্রুয়ারি ) ভোর রাতে মিশিগান রাজ্যের ব্যস্ততম এলাকা হিসেবে পরিচিত কনান্ট স্ট্রিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এই ঘটনা ঘটে ।
হ্যামট্রামিক/ডেট্রয়েট সিটির বায়তুল মোকারম মসজিদের পাশে স্থাপিত জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশাল মোড়াল দুস্কৃতিকারীরা কালো রং দিয়ে মুছে দেয় ।
মিশিগান আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত নেতৃবৃন্দ মনে করেন, এসব কর্মকান্ড দুস্কৃতিকারী প্রবাসী বাংলাদেশিদের মাঝে ঘাপটি মেরে থাকা কতিপয় রাজনৈতিক মতাদর্শের গুটি কয়েক ব্যক্তি নাকি মৌলবাদী কোন শক্তি অথবা ভিনদেশি কোন ভাড়াটে দুস্কৃতিকারী ঘঠিয়েছে কিনা এখন পর্যন্ত পরিষ্কার না তবে এমন নেক্কারজনক কাজ স্বাধীনতা বিরোধী কোন পক্ষ ঘটিয়েছে ।
মনে করা হচ্ছে, যে চোখ দিয়ে বঙ্গবন্ধুর মতো একজন অসাধারণ মেধা সম্পন্ন নেতা স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন এবং নেতৃত্ব দিয়ে প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করেছিলেন,সেই নেতার দূরদর্শী চোখ ও মেধাকে সহ্য করতে না পেরে বা অন্তর্জ্বালা থেকেই এই নিকৃষ্টতম মানসিকতার পরিচয় দিয়েছে দুষ্কৃতীকারীরা।
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের আগ মুহূর্তে এই ধরনের ঘটনা ঘটার নেপথ্যে এক গভীর ষড়যন্ত্র ইঙ্গিত বহন করছে বলে এখানকার প্রবাসী বাংলাদেশী সহ রাজনৈতিক নেতৃবৃন্দ মনে করছেন ।
মিশিগান মহানগর আওয়ামীলীগের সভাপতি আব্দুস শুকুর মাখন বাংলা সংবাদকে দেয়া সাক্ষৎকারে বলেন, মিশিগান মহানগর আওয়ামীলীগের পক্ষ থেকে এমন ন্যক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বঙ্গবন্ধু শুধু আওয়ামীলীগের নয় বঙ্গবন্ধু সার বাংলাদেশের । বঙ্গবন্ধু নেতৃত্বে আমরা পেয়েছি সোনার বাংলা এবং তার এই অবদানে আমরা সবুজ পাসপোর্ট পেয়ে বিদেশের মাটিতে আছি। বঙ্গবন্ধু মোড়ালে যারা আগাত করেছে তা সহ্য করার নয়। এই ঘটনায় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তিনি আরো বলেন এই ঘটনায় আমরা আইনি ব্যবস্থা নিয়েছি এবং এই ব্যপারে কোন আপোষ নয় ।
মিশিগান স্টেট আওয়ামীলিগের সভাপতি ফারুক আহমেদ চান এবং মিশিগান মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোতালিব বলেন বঙ্গবন্ধুর অবদানে আমরা বাংলাদেশ পেয়েছি এবং তিনি বাঙ্গালী জাতিকে অনেক কিছু দিয়েছেন । আর তার প্রতিকৃতিতে কালিমা লেপন এটা আমাদের জন্য খুব দুঃখজনক এবং হৃদয়বিদারক। এই ঘটনা মেনে নেয়া যায়না ।
এছাড়াও মিশিগান বঙ্গবন্ধু পরিষদ সভাপতি ইঞ্জিনিয়ার আহাদ বলেন, কোন সুস্থ মস্তিষ্কের মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কালি লেপন করতে পারে না। বাংলাদেশের মতো একটি স্বাধীন দেশের স্বপ্ন দ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এমনভাবে হাত দিয়ে দুঃসাহস দেখিয়েছে দুস্কৃতিকারীরা ।
তিনি বলেন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কালিমা লেপনের বিষয়টি স্থানীয় পুলিশকে অবহিত করা হয়েছে । পুলিশ বলেছে, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে । দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান তিনি।
মিশিগান মহানগর আওয়ামীলীগের সংশ্লিষ্ট নেতৃবৃন্দরা জানিয়েছেন এই ঘটনার নেপথ্যে থাকা জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে হেমট্রামিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতির কাছে এক মানববন্ধনের আয়োজন করছেন।
মন্তব্য করুন