বাংলা সংবাদ ডেস্ক
২৪ অগাস্ট ২০২৫, ৫:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে প্রথমবারের মতো ইহদিনা ফজর ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন

ইহদিনা-এর উদ্যোগে মিশিগানে প্রথমবারের মতো অনুষ্ঠিত ফজর ক্যাম্পেইন ২০২৫ সফলভাবে সমাপ্ত হয়েছে। ২৫ দিনের এই বিশেষ চ্যালেঞ্জে অংশগ্রহণকারীরা প্রতিদিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে স্বতঃস্ফূর্ত ও উচ্ছ্বাসময় অংশগ্রহণ দেখিয়েছেন।

 

 

ক্যাম্পেইনটি গত ১ আগস্ট থেকে শুরু হয়ে ২৪ আগস্ট সমাপ্তি হয়। এতে ৩৫ জন মিডল স্কুল ও হাই স্কুলের শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ২৪ আগস্ট, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এ বছরের ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বায়তুল মোকাররম মসজিদ সংলগ্ন পার্কিং লটে।

 

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইহদিনার নেতৃত্বস্থানীয় সদস্যবৃন্দ, মসজিদ কমিটির সদস্যগণ, কমিউনিটির মুরুব্বিয়ান, যুব সমাজের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশা ও সংগঠনের প্রতিনিধি। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে প্রায় ৫,০০০ ডলার সমমূল্যের পুরস্কার বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে ২৫টি সাইকেল, ৪টি ইলেকট্রিক স্কুটার, জুব্বা ও সুন্নাহ সামগ্রী। শুধুমাত্র অংশগ্রহণকারীরাই নয়, তাদের অভিভাবকদের জন্যও বিশেষভাবে সুন্নাহ সামগ্রী প্রদান করা হয়।

 

 

ক্যাম্পেইন চলাকালীন প্রতিটি রবিবার ফজরের নামাজের পর কমিউনিটি ব্রেকফাস্ট ইভেন্ট আয়োজন করা হয়েছিল, যা শিক্ষার্থী ও পরিবারের মধ্যে সাম্প্রদায়িক বন্ধনকে আরও শক্তিশালী করেছে। ইহদিনার পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জানানো হয়, বিশেষ করে বায়তুল মোকাররম মসজিদ কমিটি এবং যারা এই প্রজেক্টে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন।

 

 

উল্লেখ্য যে,  ইহদিনা সংগঠনটি- সেবা, দাওয়াহ ও সুস্থ সংস্কৃতি এই তিনটি মূলনীতির উপর কাজ করছে। প্রতিষ্ঠার এক বছরেরও কম সময়ে, আল্লাহর রহমতে এবং সবার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, ইহদিনা ইতোমধ্যে ১০-১৫টি সফল প্রজেক্ট বাস্তবায়ন করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০