১ অক্টোবর ২০২৫, ৩:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিশিগানে ক্যারাম প্রতিযোগিতা: নোমান-হামিদ জুটি চ্যাম্পিয়ন

মিশিগানে গত ২৪ সেপ্টেম্বর মিশিগান ক্যারাম এসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত হলো ক্যারাম প্রতিযোগিতার তৃতীয় আসর। স্থানীয় কমিউনিটির উল্লেখযোগ্য অংশগ্রহণে জমজমাট এই খেলায় মোট ২০টি দল অংশ নেয়।

 

 

দিনভর উত্তেজনাপূর্ণ খেলায় চ্যাম্পিয়ন হয় নোমান ও হামিদ জুটি। রানার-আপ হয় কামরুল (১) ও কামরুল (২), আর তৃতীয় স্থান অধিকার করেন রায়হান ও রুমন। প্রতিযোগিতার প্রথম পুরস্কার ছিল দুই হাজার ডলার ও একটি ট্রফি, দ্বিতীয় পুরস্কার ছিল এক হাজার ডলার ও একটি ট্রফি এবং তৃতীয় পুরস্কার হিসেবে প্রদান করা হয় পাঁচশ’ ডলার ও একটি ট্রফি।

 

 

এই প্রতিযোগিতার অন্যতম বিশেষ দিক ছিল, প্রথম থেকে তৃতীয় স্থান অর্জনকারী সকলেই মটরসিটি ক্যারাম এসোসিয়েশনের সক্রিয় সদস্য। বিজয়ী জুটির নোমান বলেন, “ ক্যারাম খেলার আয়োজন ছিল সত্যিই চমৎকার। আমরা চাই এরকম প্রতিযোগিতা নিয়মিত হোক। এতে করে কমিউনিটির মানুষ খেলাধুলার প্রতি আরও উৎসাহিত হবে।

 

 

প্রতিযোগিতা চলাকালীন পরিবেশ ছিল উৎসবমুখর। দর্শকরা একের পর এক খেলা উপভোগ করেছেন উচ্ছ্বাসের সঙ্গে। আয়োজকরা জানান, ক্যারাম খেলা শুধু বিনোদন নয়, বরং এটি কমিউনিটির মানুষকে একত্রিত করে, প্রজন্ম থেকে প্রজন্মে সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে সাহায্য করে।

 

 

মিশিগান ক্যারাম এসোসিয়েশনের এই আয়োজন স্থানীয় কমিউনিটিতে নতুন প্রাণ সঞ্চার করেছে বলে অভিমত জানিয়েছেন অংশগ্রহণকারীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ খুলে দিলে এখন পারমাণবিক চুক্তি ছাড়াই ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসতে রাজি ট্রাম্প

চা শ্রমিকদের গণবিক্ষোভ, দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

শুধু সন্তান জন্মের জন্য বছরে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান কত মানুষ

চাকরি হারালেই ৬০ দিন সময় নয়, যুক্তরাষ্ট্রে ভিসাধারীদের জন্য নতুন পরিবর্তনের প্রস্তাব

চুল গজাতে পেয়ারা পাতা—আসলেই কি কাজ করে?

মার্কিন নাগরিকত্ব নীতিতে আবারও ট্রাম্পের কড়াকড়ি, মানলেন না আদালতের রায়

৩০৬ বছরের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বকনিষ্ঠ কলেজ অধ্যাপক

হ্যাকিং বিতর্কে মেটার এআই, বাড়ছে সাইবার ঝুঁকির আশঙ্কা

ইসরাইল ইস্যুতে অবস্থান, যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ায় কি প্রভাব পড়বে

চাঁদের বুকে আছড়ে পড়ল ইলন মাস্কের প্রতিষ্ঠানের রকেট

১০

আনন্দঘরে বিপুল আনন্দ

১১

‘জুলাইকার’ এই বিতর্কের জন্য আদালত থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

১২

জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা দেওয়া না হলে সেটা জাতির জন্য লজ্জার হবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৩

মিশিগানে ডেমোক্র্যাট সিনেট প্রাইমারিতে জয়ী আবদুল আল-সাইয়েদ, ব্যর্থ কোটি কোটি ডলারের প্রচারণা

১৪

মিশিগানে দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত

১৫

বিশ্বজুড়ে কূটনৈতিক পুনর্বিন্যাস, ৫ অঞ্চলে মিশন বন্ধ করছে যুক্তরাষ্ট্র

১৬

মিশিগানে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির বনভোজনে প্রাণের উচ্ছ্বাস

১৭

মিশিগানে ডেমোক্র্যাটদের প্রাইমারিতে আল-সাইয়েদকে হারাতে কেন এত মরিয়া ইসারায়েলি লবি এআইপ্যাক

১৮

মুনা দাওয়াহ কনফারেন্স ২০২৬ সম্পর্কে প্রেস ব্রিফিং

১৯

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

২০