২ সেপ্টেম্বর ২০২৩, ২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের চন্দ্রজয়, আমাদের কবে?

প্রচেষ্টা চলছে বেশ কয়েক ধরে, অবশেষে চন্দ্র অভিযানে সফল হলো ভারত। ভারতসহ এখন পর্যন্ত মাত্র চারটি দেশ চাঁদের পৃষ্ঠ জয় করতে পেরেছে। তবে দক্ষিণ এশিয়ার এই দেশটি ছাড়া অন্য তিন দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন চাঁদের উত্তর মেরু জয় করছে। তাই দক্ষিণ মেরুর রহস্য ছিল অনাবিষ্কৃত। সব শঙ্কা কাটিয়ে প্রথমবারের মতো চাঁদের দক্ষিণ মেরুতে ভারতীয় সময় (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪ মিনিটে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম। চাঁদের বুকে সফলভাবে অবতরণে ভারতের ১৪০ কোটি মানুষের সঙ্গে পুরো বিশ্বের বিজ্ঞান প্রিয় মানুষের মনে বইছে আনন্দের জোয়ার। গত ১৪ জুলাই ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয়। চন্দ্রযান-৩ এর ল্যান্ডারের নাম বিক্রম। আর বিক্রম থেকে বিচ্ছিন্ন হয়ে চার চাকাযুক্ত যে বিশেষ যান বা রোভারটি চাঁদের পৃষ্ঠে ভ্রমণ ও পর্যবেক্ষণ চালিয়ে যাবে তার নাম প্রজ্ঞা।
ভারতে যেকোনো পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র বানাতে যে খরচ পড়ে, তারচেয়েও অনেক কম খরচে চাঁদের দক্ষিণ মেরুতে এই নভোযান পাঠিয়ে দিয়েছে দেশটি! ভারতীয় রুপিতে সংখ্যাটা ৬১৫ কোটি, মার্কিন ডলারে ৭৪.৬ মিলিয়ন। ১০০ মিলিয়নের নিচে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বানানো কঠিনই বটে! কাজেই বিষয়টা যে ঘটা করে উদযাপন করার মতো, তা বলা বাহুল্য! এই অর্জন বিজ্ঞান ও মহাকাশ প্রযুক্তি খাতে অগ্রসর হওয়ার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সব দেশের জন্য অত্যন্ত গর্বের এবং অনুপ্রেরণার বিষয়। চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুর রহস্য উন্মোচন করবে বলে আশা করছেন গোটা পৃথিবীর মহাকাশ বিজ্ঞানীরা।
পার্শ্ববর্তী দেশ ভারত নিয়ে যখন-তখন উদাহরণ দিয়ে থাকেন বাংলাদেশের রাজনীতিবিদরা। এবার তবে থামুক ওসব বরং চন্দ্রজয়ের স্বপ্ন দেখা শুরু হোক। স্বপ্নের বাস্তবায়ন আজ না হোক কাল হবেই। ফাঁকা বুলির আওয়াজ বন্ধ হোক, শুরু হোক জ্ঞানের রাজ্যে বিচরণ। এই শতাব্দী জ্ঞানের-বিজ্ঞানের-প্রযুক্তির, সুতরাং সম্মুখপানে এখন এগিয়ে চলার পালা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

জাতিসংঘের নতুন মহাসচিব নির্বাচনে ৮ জনের প্রতিদ্বন্দ্বিতা

যুক্তরাষ্ট্রের ঋণ ৪০ ট্রিলিয়ন ডলার ছাড়াল, মাথাপিছু বোঝা প্রায় ১ লাখ ১৭ হাজার ডলার

ইতিহাস গড়লেন আয়েশা ওয়াহাব, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম আফগান-আমেরিকান

কিমের সঙ্গে বৈঠকে ট্রাম্পের আগ্রহ, জবাবে ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে বেআইনি ও ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলল তেহরান

ইরান সংঘাতে ৭৫০ জনের বেশি মার্কিন সেনা আহতের তথ্য

অবৈধ অভিবাসীদের কর সুবিধা ঠেকাতে নতুন প্রস্তাব আইআরএসের

যুক্তরাষ্ট্রের ঋণ ছাড়াল ৪০ লাখ কোটি ডলার, বাড়ছে অর্থনৈতিক সংকটের শঙ্কা

মার্কিন সিনেটে প্রথম মুসলিম সদস্য হওয়ার পথে আবদুল এল-সাইদ

১০

গ্রিন কার্ডধারীদের জন্য সতর্কতা, ৩ ভুলে তৈরি হতে পারে জটিলতা

১১

কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্য সমঝোতা, শুল্ক স্থগিতের ঘোষণা ট্রাম্পের

১২

প্রবাসে সম্প্রীতি ও আনন্দের বন্ধন, মিশিগানে গোলাপগঞ্জবাসীর বার্ষিক বনভোজন

১৩

ওয়ারেনে খানকায়ে ইমদাদিয়া মিশিগানের উদ্যোগে মাহফিলে ঈদে মিলাদুন্নবী ২১ আগস্ট

১৪

মিশিগানে দুই দিনব্যাপী ফুলমুন ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল সম্পন্ন

১৫

মিশিগানে সিলেট সদর-দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশনের প্রাণবন্ত বনভোজন অনুষ্ঠিত

১৬

গৃহহীন সাবেক সেনাদের জন্য ২৯ মিলিয়ন ডলারের সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৭

ইরানকে ‘সাদা পতাকা’ তুলে আত্মসমর্পণের আহ্বান ট্রাম্পের

১৮

নিউইয়র্কে বালাগঞ্জ ও ওসমানীনগর প্রবাসীদের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৯

বড়লেখায় ৪০ কৃষকের মধ্যে ৭৫ লাখ টাকা কৃষিঋণ বিতরণ

২০