বাংলা সংবাদ, ঢাকা ব্যুরো
২৬ নভেম্বর ২০২৫, ৫:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বের জনবহুল শহরের র‍্যাংকিংয়ে ঢাকার অবস্থান দ্বিতীয়

বিশ্বের সবচেয়ে জনবহুল শহরের তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বর্তমানে সাড়ে তিন কোটিরও বেশি জনসংখ্যা বসবাস করছে শহরটিতে। জাতিসংঘের নতুন প্রতিবেদনে বলা হয়েছে, তালিকায় বর্তমানে প্রথম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।

 

আগামী ২০৫০ সালের মধ্যেই ঢাকা দখলে নেবে শীর্ষস্থান। শুধু তাই নয়, শীর্ষ ১০ মেগাসিটির ৯টির অবস্থানই এশিয়ায়। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের (ইউএন ডিইএসএ) ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টাস ২০২৫’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

 

একই প্রতিবেদনে ২০১৮ সালেও ছিল তালিকার ৯ নম্বরে। রিপোর্টে বলা হয়, ২০৫০ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে জনবহুল শহরে পরিণত হবে ঢাকা, জনসংখ্যা ছাড়াবে পাঁচ কোটি। রাজধানীকেন্দ্রিক অর্থনীতি, ব্যবসা আর জলবায়ু পরিবর্তনের মতো ফ্যাক্টরগুলোকে দেখানো হয়েছে পেছনের কারণ হিসেবে। জনবহুল শহরগুলোর মধ্যে শীর্ষস্থান ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার প্রায় ৪ কোটি ১৯ লাখ মানুষের বসবাস। অথচ, ২০১৮ সালের জরিপে ঘনবসতিপূর্ণ শহরটির অবস্থান ছিল ৩০ নম্বরে। তখন জনসংখ্যা ছিল মাত্র এক কোটি ২০ লাখ।

 

বরাবরের মতোই, মেগাসিটির তালিকায় ছিল চীন ও ভারতের কয়েকটি জনবহুল শহর। ৩ কোটির বেশি বাসিন্দা নিয়ে র‍্যাংকিংয়ের ৪র্থ অবস্থানে নয়াদিল্লি। আর ২ কোটি ২৫ লাখ জনসংখ্যার কলকাতা রয়েছে ৯ নম্বরে। অন্যদিকে, চীনের সাংহাই ও গুয়াংজু শহরের অবস্থান তালিকার ৫ম ও ৬ষ্ঠ স্থানে। দুই শহরেরই জনসংখ্যা প্রায় তিন কোটি ছুঁইছুঁই।

 

এদিকে, বিশ্বের সবচেয়ে জনবহুল শহর থেকে তৃতীয় স্থানে নেমে গেছে জাপানের রাজধানী টোকিও। শহরটির বর্তমান বাসিন্দা ৩ কোটি ৩৪ লাখ। শুধু তাই নয়, বিশ্বের ৩৩টি মেগাসিটির ১৯টিই এশিয়ার। যার মধ্যে ৯টিই শীর্ষ দশে অবস্থিত। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, মিশরের কায়রো এশিয়ার বাইরের একমাত্র শহর, যার অবস্থান এই শীর্ষ দশে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো প্রাক্তন বাংলাদেশ মিশন সদস্যদের বার্ষিক মিলনমেলা

পরপর দুই শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, চলছে উদ্ধার অভিযান

বাবা দিবস উদযাপন ও আকর্ষণীয় পুরস্কারে জমজমাট শিব মন্দিরের বার্ষিক বনভোজন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে ভূষিত হচ্ছেন গবেষক-সাংবাদিক সেলিম আউয়াল

দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়

মিশিগানে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালিত

‘আমেরিকা ২৫০’ উদযাপনে অভিবাসী, কৃষ্ণাঙ্গ ও আদিবাসী জনগোষ্ঠীর অবদানকে স্বীকৃতি

মিশিগানে হবিগঞ্জ সদর সমিতির অভিষেক ও গুণী জন সংবর্ধনা অনুষ্ঠিত

বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি

জলবায়ু দুর্যোগে শিক্ষার সংকট, ক্ষতিগ্রস্ত ১ কোটি ২৭ লাখ শিশু

১০

মার্কিন ক্যারিয়ার অ্যাওয়ার্ডে ভূষিত বাংলাদেশি বিজ্ঞানী সুমাইয়া সমাজী

১১

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেতে বাড়ছে ফি, আবেদনকারীদের গুনতে হবে অতিরিক্ত অর্থ

১২

মিশিগানে ষ্টেট রিপ্রেজেন্টেটিভ প্রার্থী মাহবুব খানের সাথে কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

সিলেট সদর দক্ষিণ সুরমা অ্যাসোসিয়েশন অব মিশিগানের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২৮ জুন

১৪

দুই দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান

১৫

৫ কোটি ২ লাখ অভিবাসী নিয়ে নতুন চিত্র যুক্তরাষ্ট্রের জনসংখ্যায়

১৬

ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান

১৭

বিদেশি বংশোদ্ভূত আমেরিকানদের নাগরিকত্ব বাতিলের উদ্যোগ জোরদার

১৮

গৃহস্থ ও প্রবীণদের আর্থিক স্বস্তিতে নিউইয়র্কের ২ বিলিয়ন ডলারের উদ্যোগ

১৯

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

২০