বাংলা সংবাদ ডেস্ক
২ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্বসাহিত্য ও সংস্কৃতিতে ‘শাড়ি’ প্রতিপাদ্যে নিউইয়র্কে রকল্যান্ড রিট্রিট ও বইমেলা

বিশ্বসাহিত্য ও সংস্কৃতিতে শাড়ির ঐতিহ্য ও গুরুত্ব তুলে ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা-২০২৬| নিউইয়র্কের চেস্টনাট রিজের থ্রিফোল্ড এডুকেশনাল সেন্টারে ২৫ ও ২৬ জুলাই বেঙ্গলি ইন্টারন্যাশনাল লিটারারি সোসাইটি (বিআইএলএস) এ আয়োজন করে|

 

এ বছরের প্রতিপাদ্য ছিল ‘বিশ্বসাহিত্য ও সংস্কৃতিতে শাড়ি’| অনুষ্ঠানের উদ্বোধন করেন এমেরিটাস অধ্যাপক, সাবেক উপাচার্য ও লেখক ড. মোস্তফা সারওয়ার| তিনি বলেন, শাড়ি কেবল পোশাক নয়; এটি বাঙালির ইতিহাস, সংস্কৃতি ও নারীর জীবনসংগ্রামের এক অনন্য প্রতীক| কবি মোহাম্মদ নূরুল হুদা শাড়ির সাংস্কৃতিক ঐতিহ্য ও ˆবশ্বিক সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং শিল্পী পারভীন সুলতানা কবি সুবোধ সরকারের ‘শাড়ি’ কবিতাটি আবৃত্তি করেন|

 

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, ভারত, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, গায়ানা, ডোমিনিকান রিপাবলিক ও তুরস্কসহ বিভিন্ন দেশের কবি, সাহিত্যিক, গবেষক, শিল্পী ও সংস্কৃতিসেবীরা অংশ নেন| বাংলা, ইংরেজি, স্প্যানিশ ও তুর্কি ভাষায় কবিতা, গল্প ও ছড়া পাঠের পাশাপাশি অনুষ্ঠিত হয় বইমেলা, শিল্পকর্ম প্রদর্শনী, লাইভ ক্রিয়েটিভ রাইটিং প্রতিযোগিতা এবং বিশেষ চাহিদাসম্পন্ন লেখকদের পরিবেশনা|

 

রিট্রিটের অংশ হিসেবে ছিল ফরেস্ট হাইকিং, যোগব্যায়াম, সাঁতার, ক্যাম্পিং ও প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর নানা আয়োজন| পাশাপাশি বাংলা ও পাশ্চাত্য সাহিত্যের পারস্পরিক প্রভাব নিয়ে একটি বিশেষ সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও আবৃত্তি পরিবেশিত হয়|

 

সমাপনী অনুষ্ঠানে পূর্ব-পশ্চিমের সাংস্কৃতিক মেলবন্ধন ও সাহিত্যে অবদানের স্বীকৃতি রূপ বিআইএলএস অ্যাওয়ার্ড-২০২৬ প্রদান করা হয় ড. মোস্তফা সারওয়ারকে| প্রথমবারের মতো প্রবর্তিত বিআইএলএস রাইটার্স-ইন-রেসিডেন্স অ্যাওয়ার্ড লাভ করেন ভারতের কবি সুবোধ সরকার এবং বাংলাদেশের কবি মোহাম্মদ নূরুল হুদা|

 

অনুষ্ঠানের শেষে জানানো হয়, আগামী রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৭ সালের ২৪ ও ২৫ জুলাই অনুষ্ঠিত হবে| আগামী আসরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘মেঘনা থেকে মিসিসিপি’|

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ‘মেডিকেয়ার ফর অল’ ব্যবস্থায় সমর্থন বেড়ে জরিপের ইতিহাসে সর্বোচ্চ

১

৭ কোটি শিশুর ‘ট্রাম্প অ্যাকাউন্ট’ প্রস্তুত,ক্লেইম করতে হবে অভিভাবকদের

২

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বিবিসিসিআইয়ের মতবিনিময় সভা

৩

বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলারের ফি প্রস্তাব ট্রাম্পের

৪

ব্রাডফোর্ডে বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের নির্বাচনী প্রচারে গুলজার-কুদ্দুস-মনির প্যানেল

৫

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির নতুন কমিটি গঠনের দায়িত্ব আহ্বায়ক কমিটির

৬

আমেরিকান নাগরিকত্ব বাতিলের উদ্যোগ, ৪০ জনের বিরুদ্ধে মামলা ট্রাম্প প্রশাসনের

৭

সাবেক মেজরের মৃত্যুদণ্ড কার্যকর করতে ট্রাম্পের অনুমোদন

৮

বাংলাদেশিদের মার্কিন ভিজিট ভিসায় সর্বোচ্চ ২০ হাজার ডলার বন্ড

৯

দুই দিনব্যাপী দুর্গোৎসবে সাজবে টাইমস স্কয়ার, আয়োজন ১০ ও ১১ অক্টোবর

১০

বিদেশি কর্মীদের জন্য বড় স্বস্তি, এইচ-১বি ভিসার ১ লাখ ডলারের ফি স্থগিত

১১

মার্কিন প্রবেশপথে বদল আসছে, পাসপোর্ট স্ট্যাম্পের বদলে গুরুত্ব পাবে I-94

১২

৩০ ডলারে কেনা চিত্রকর্ম বিক্রি হলো সাড়ে ১৩ লাখ ডলারে

১৩

যুক্তরাষ্ট্রে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে বৈধ অভিবাসন কমেছে ৯৬ শতাংশ

১৪

কর রিটার্নে নাগরিকত্বের তথ্য দেওয়ার প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

১৫

২ কোটির বেশি প্রবীণের জন্য এককালীন ৯০ ডলারের ঘোষণা ট্রাম্পের

১৬

জ্যাকসন হাইটসে প্রকাশ্যেই ভুয়া পাসপোর্ট ও গ্রিন কার্ড বিক্রি

১৭

সাইবার সিকিউরিটি প্রশিক্ষণে নতুন ব্যাচ নিচ্ছে USA Consulting Tech

১৮

আমেরিকান পাসপোর্টে বৈপ্লবিক পরিবর্তন: অনলাইনেই আবেদন, ছবি তোলা যাবে মোবাইলে

১৯

সেন্টার ফর এনআরবির উদ্যোগে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

২০